
বিশেষ প্রতিনিধি :- আশ্রাফ আহাম্মদ চৌধুরী।
অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন গৃহবধু ইসরাত জাহান তৃষা ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় গায়ে আগুন দিয়ে আত্নহত্যার চেষ্টাকারী নিজকুঞ্জরা গ্রামের গৃহবধু ইসরাত জাহান তৃষা (২৩) মারা গেছেন। বুধবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্হায় সে মারা যান। সৎ মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তৃষা । আগুনে তার শরীরের ৪৫ ভাগ পুড়ে গেছে। মুমূর্ষু অবস্থায় তাকে (১৩ ডিসেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।