বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

গাজীপুরে শ্রমিক আন্দোলন,আড়াই হাজারেরও বেশি শ্রমিকের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২০৮ Time View

২ নভেম্বর ২০২৩,মোঃএনামুল হক স্টাফ রিপোর্টার :- গাজীপুরে গত কয়েকদিনের শ্রমিক আন্দোলনে গাড়ীতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া এবং পোশাক কারখানায় আগুন দিয়ে পুড়োনোসহ নানা সহিংসতার অভিযোগে আড়াই হাজারের বেশি শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে । মামলার পর থেকে মহাসড়ক শ্রমিক আন্দোলন আপাতত বন্ধ রয়েছে ।

পুলিশ জানায়,টানা ৮ দিন বেতন বাড়ানোর দাবীতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে বিভি ন্ন পোশাক কারখানার শ্রমকিরা । এসময় মহাসড়কের কয়েকটি গাড়ীতে আগুন দেয় বিক্ষোব্ধ শ্রমিকরা । আগুন দিয়ে দেয় অন্তত তিনটি কারখানায় । কারখানায় দেয়া আগুনে দ্বগ্ধ হয়ে মারা যায় এক শ্রমিক । পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায়ও মারা যায় এক শ্রমিক ।ঢাকা-ময়মমনসিংহ মহাসড়কে গাড়ীতে অগ্নিসংযোগ ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত পরিচয় ১২ শতাধিক শ্রমিকের বিরুদ্ধে জিএমপি বাসন থানায় মামলা হয়েছে ।এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়িতে গাড়ীতে আগুন দেয়ায় ৩০ জনের নাম উল্লেখসহ ৯ শতাধিক শ্রমিকের বিরুদ্ধে একটি মামলা করা হয়।
এছাড়া কোনাবাড়িতে এবিএম ফ্যাশন কারখানায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়া,কর্মকর্তাদের মারধর ও এক শ্রমিক দ্বগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় ৯ জনের নাম উল্লেখহ আরও ৮শ জন শ্রমিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে । মামলা দুটি হয়েছে জিএমপি কোনাবাড়ি থানায় । এছাড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরের হরিণহাটিতে ৩টি গাড়ীতে অগ্নিসংযোগ ও কয়েকটি কারখানায় অগ্নিসংযোগ এবং ভাংচুরের আরও মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন,কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান । এদিকে গতকাল সকালে গাজীপুর মহানগর চেম্বার অফ কমার্স এর সভাপতি ও গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম কোনাবাড়ি শিল্প এলাকায় আন্দোলনের পরিস্থিতি পরিদর্শনে এসে সকল শ্রমিকদের আন্দোলন তুলে নিয়ে কারখানায় কাজে যোগদানের আহ্বান জানিয়েছেন । এসময় শ্রমিকদের হয়রানী মুলক মামলা থেকে শ্রমিকদের অব্যাহতি দেয়ার ব্যবস্থাগ্রহনেরও আশ্বাস দেন জাহাঙ্গীর আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category