রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মোঃ মজিবর রহমান শেখ
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৭৪ Time View

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ::গাজায় ইসরায়েলের পক্ষ থেকে বর্বরোচিত হামলা, হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ৭ এপ্রিল সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচী পালিত হয়।

“হে মুসলিম উম্মাহ যুদ্ধের জন্য প্রস্তুতি নেও, আমিও যুদ্ধে শহীদ হতে প্রস্তুত” এ জাতীয় শোলগানে মুখরিত ছিল পুরো ঠাকুরগাঁও শহর। “মার্চ ফর ফিলিস্তিন” উপলক্ষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে দুপুরে জড়ো হতে থাকে ছাত্র-জনতা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষজন।

“আমাকে হাজারবার গুলি করো, আমার সন্তানকে মেরো না”, আমার ফুসফুস কেটে নিয়ে উল্লাস করো, আমার বাচ্চার অক্সিজেন কেড়ে নিও না”, “তোমার বুটের লাথিতে আমার পাজর ভেঙ্গে দাও, বাচ্চাটাকে ছুঁয়ো না” ফিলিস্তিনের শিশুদের রক্ষার জন্য তাদের অভিভাবেকদের এ জাতীয় আবেগজড়িত কথা উল্লেখ করে হামলা ও হত্যার প্রতিবাদ জানানো হয়।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চৌরাস্তা মোড়ে আধা ঘন্টাব্যাপী সমাবেশ পালন করা হয়। অপরদিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরেও একই দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পাশাপাশি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ নানা স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category