মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

গলাচিপায় ১০টি দোকান পুড়ে ছাই। অর্ধকোটি টাকার ক্ষতি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৫৫ Time View

গলাচিপা পটুয়াখালী:: শনিবার ভোর রাতে ( ৪টার সময়) আগুন লেগে ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কলেজ পাড়া এলাকায়। ক্ষতিগ্রস্ত দোকানের ভারাটিয়ারা হলো অসিম মিয়া ( ফলের দোকান ) মিরাজ (মুদি মোনহরি) গোপাল (সেলুন) ,

আবুল কালাম আকনের (ডলপিন কাউন্টার) ইলিয়াস হোসেন (স্টেশনারী) নাসির উদ্দিন ( খাবার হোটেল) মুজিবর রহমান (স্টেশনারি) মনির হোসেন (স্টেশনারী) খলিল মিয়া (চায়ের দোকান) ।

দোকানের মালিক হলেন আবুল হোসেনের দুইটি, শহিদ হোসেনের দুইটি, চানমিয়া হাং একটি, মাসুদুর রহমান একটি, মজিবুর রহমান একটি, মেহেদী হাসান শাওন দুইটি স্থানীয় লোকদের ধারনা কোটি টাকার ক্ষতি হয়েছে ।

স্থানীয় সূত্র জানায়, গলাচিপা সরকারী কলেজের সামনের সড়কের পূর্ব পাশে থাকা দোকান গুলোতে শনিবার ভোর ৪টার দিকে পথচারিরা আগুন দেখতে পায়। স্থানীরা , সেনাবাহিনী , ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় আগুন নেভানোর সহযোগিতা করে।

গলাচিপা ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো: কামাল হোসেন জানান, খবর পেয়েই ঘটনাস্থল গিয়ে আগুন নিভাতে চেষ্টা চালাই । এরই মধ্যে ৯টি দোকান পুড়ে যায়। বিদ্যুৎ সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়েছে বলে তার ধারনা। তিনি জানান, ৫০ লক্ষ টাকার ক্ষতি হলেও উদ্ধার করা হয়েছে প্রায় ১৫-২০ লক্ষ টাকার মালামাল।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক মাসুদুর রহমান বলেন, গলাচিপ ফায়ার সার্ভিসের সাব স্টেশনের পুরানো নাম্বারে শতবার চেষ্টাকরেও তাদের পাওয়া যায়নি। পরবর্তীতে জানতে পারি ফায়ার সার্ভিস নাম্বার পরিবর্তন করেছে । ফায়ার সার্ভিসের নতুন নাম্বারগুলো যদি সব জায়গায় ছড়িয়ে দেওয়া হতো তাহলে এত ক্ষয়ক্ষতি হত না ।

এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: নাসিম রেজা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন । আগুনে পোড়া ক্ষতিগ্রস্থদের সরকারী সাহায্যে ও সহযোগিতা করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেন, ঘটনাস্থল উপজেলা বিএনপি’র নেতাকর্মী পরিদর্শন করেছেন । সরকারের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পূর্নবাসন করার জন্য বিএনপি সর্বাধিক সহযোগিতা করবে ।

প্রেরক
মোহাম্মদ জহিরুল ইসলাম চয়ন
গলাচিপা, পটুয়াখালী
০১৩১২৬৫৬৩৮৮

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category