বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

গদখালী ফুলের রাজ্যে ঘুরে গেলেন নারী ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ Time View

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি:: রোববার ১৫ডিসেম্বর বিকেলে যশোরের ঝিকরগাছার গদখালীর ফুলের রাজ্যে ঘুরে গেলেন নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। চলতি পথে গদখালীর বাজার থেকে ফুল কিনে অভিভূত বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও যশোরের মেয়ে জাতীয় দলের খেলোয়াড় সানজিদা আক্তার মেঘলা। সাতক্ষীরা থেকে ফেরার পথে তিনি গদখালীতে কিছু সময়ের জন্য দাঁড়ান।

এ সময় তিনি রাস্তার ধারে দাঁড়ানো চাষিদের কাছ থেকে গোলাপ ও জারবেরা ফুল কেনেন। তিনি আরো জানান বন্ধুর এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে সাতক্ষীরায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ক্ষণিকের জন্য সময় কাটান গদখালীতে।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘ আমাদের আসলে বাগানে যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু যাওয়া হয়নি। এখান থেকে তাজা ফুল কিনে খুব ভালো লাগছে।’ তিনি আরো বলেন ফ্লাইটের সময় হয়ে গেছে তা না হলে আরও কিছুক্ষণ সময় অতিবাহিত করতাম এখানে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় সানজিদা আক্তার মেঘলা বলেন, ‘আমি যেহেতু স্থানীয় তাই আমার কাছে এখানকার ফুল সবসময় ভালো লাগে।

আমি বাড়ি এলে মন রিফ্রেস করতে এখানে ঘুরতে আসি।’ অধিনায়ক পরে যশোর বিমানবন্দর ফ্লাইট করে ঢাকায় চলে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category