মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

খোঁজ মেলেনি ৩ দিনেওজেল সুপারের বাসায় কাজে গিয়ে‘হাওয়া’কয়েদির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৮৩ Time View

মো:আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ:- সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে নাজমুল পালিয়ে যান। তার বাড়ি সাঘাটা উপজেলার শিমুলতাইড় গ্রামে। চুরির মামলায় বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হিসেবে বন্দি ছিলেন তিনি।গাইবান্ধা জেলা কারাগার থেকে পালিয়েছে নাজমুল ইসলাম (২৭) নামে এক কয়েদি। জেল সুপারের বাসায় কাজ করতে গিয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনার তিন দিনেও তার কোন খোঁজ পাওয়া যায়নি।নাম প্রকাশে অনিচ্ছুক কারারক্ষী ও এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান,সম্প্রতি চুরির মামলায় নাজমুল ইসলামকে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায় আদালত। এরপর থেকে নাজমুল ইসলাম কারাগারের ‘যমুনা’ ওয়ার্ডে বন্দি ছিলেন। ঘটনার দিন ভোরে সুপারের বাসায় কাজের জন্য তাকে ডেকে নেয়া হয়। কিন্তু সেখানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে,সুপারের বাসা থেকে কৌশলে পালিয়ে গেছেন তিনি। ইতোমধ্যে নাজমুলের পালানোর ঘটনায় জেলা কারাগার পরির্দশন করেছেন রংপুর বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে,কারাগার থেকে নাজমুল ইসলামের পালিয়ে যাওয়ার ঘটনায় মুখ খোলেনি গাইবান্ধা কারা কর্তৃপক্ষের কেউ। ঘটনার পর থেকে বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ফোনে কারও সাথে যোগাযোগ করা যায়নি। বিষয়টি জানতে জেল সুপার জাবেদ মেহেদী ও জেলার মো. লাবলুকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category