বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

কুড়িগ্রামে চুরির ৪ ঘন্টার মধ্যে চোরাই অটো মিশুক উদ্ধারসহ চোরকে গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর তবকুর এলাকায় বসতবাড়ি হতে চুরি হওয়া অটো মিশুক গাড়ি মামলা রুজুর ৪ ঘন্টার মধ্যে উদ্ধারসহ চুরি ও মাদকসহ পূর্বের ১২ মামলার আসামি কুখ্যাত চোরকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশের একটি টিম।

গত ২৮ জানুয়ারি রাতে উলিপুর তবকপুর এলাকার এরশাদুল হক এর বসত বাড়ি থেকে ১টি অটো মিশুক গাড়ি চুরি হয়। এই সংক্রান্তে থানায় মামলা রুজু হওয়ার পর উলিপুর থানা পুলিশের একটি টিম ০৪ ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করে চোরাই চক্রের মূল হোতা ১২ মামলার আসামি শরিফুল ইসলাম কে গ্রেফতার ও তার হেফাজত হতে অটো মিশুক গাড়িটি উদ্ধার করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত শফিকুল কুড়িগ্রাম জেলার কুখ্যাত চোর হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে উলিপুর ও চিলমারী থানায় পূর্বের ১২ টি চুরি ও মাদক মামলা রয়েছে। কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category