কুলাউড়ার নয়ন চাষা ১৪ ঘণ্টায় ৬৩ কিমি হেঁটে রেকর্ড গড়লেন
মোঃ রেজাউল ইসলাম শাফি,কুলাউড়া উপজেলা:-অদম্য সাহস আর মানসিক দৃঢ়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গাজীপুর চা বাগানের সন্তান নয়ন চাষা।মহান বিজয় দিবস উপলক্ষে কুলাউড়া থেকে সিলেট পর্যন্ত দীর্ঘ ৬৩ কিলোমিটার পথ টানা ১৪ ঘণ্টায় পায়ে হেঁটে পাড়ি দিয়ে তিনি এক অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন।
মঙ্গলবার(১৬ ডিসেম্বর) ভোরে নিজের এলাকা থেকে যাত্রা শুরু করে দীর্ঘ চ্যালেঞ্জিং পথ পাড়ি দিয়ে তিনি সফলভাবে সিলেটে পৌঁছান। দীর্ঘ পথচলায় ক্লান্তি আসলেও লক্ষ্য থেকে একচুলও বিচ্যুত হননি এই তরুণ।কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের জোরেই তিনি এই মাইলফলক স্পর্শ করেছেন।
নয়ন চাষা জানান,এই যাত্রার প্রধান শক্তি ও সাহস ছিল কুলাউড়ার’চা ওয়ালা’পরিবার এবং ইমু দাদা।তাঁরা কেবল পৃষ্ঠপোষকতাই করেননি, বরং পুরো রাস্তায় গাইড করা এবং প্রতিটি মুহূর্তে খোঁজ নেওয়ার মাধ্যমে অনুপ্রেরণা জুগিয়েছেন। যাত্রা শেষে কুলাউড়ায় ফেরার পর তাঁকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।নয়ন চাষা বলেন,”এই অর্জন আমার একার নয়,বরং চা ওয়ালা পরিবার,ইমু দাদা এবং আমার সকল শুভাকাঙ্ক্ষীর ভালোবাসার ফল।এই চ্যালেঞ্জিং পথচলা সম্ভব হয়েছে সবার দোয়া ও সমর্থনের কারণে।দীর্ঘদিন ধরে অনলাইন প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাণের মাধ্যমে পরিচিতি পাওয়া নয়ন চাষার এই অর্জন এখন স্থানীয় তরুণদের জন্য এক বড় অনুপ্রেরণা। স্থানীয়দের মতে,তাঁর এই দৃঢ়তা প্রমাণ করে যে পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো কঠিন লক্ষ্য জয় করা সম্ভব।ভবিষ্যতে এমন আরও ইতিবাচক কাজের মাধ্যমে সমাজ ও তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে চান নয়ন।