শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

কুলাউড়ায় আমরা কুলাউড়ী কানাডিয়ান টরেন্টো’র উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩১ Time View

কুলাউড়ায় আমরা কুলাউড়ী কানাডিয়ান টরেন্টো’র উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

মোঃ রেজাউল ইসলাম শাফি,কুলাউড়া:=মৌলভীবাজারের কুলাউড়ায় অসচ্ছল পরিবারগুলোর স্বাবলম্বিতা নিশ্চিত করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় কুলাউড়ার পাকশি রেস্টুরেন্টে প্রবাসী সংগঠন‘আমরা কুলাউড়ী কানাডিয়ান টরেন্টো, কানাডা’-এর উদ্যোগে উপজেলাব্যাপী এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও টিম জার্নালিস্ট’স-এর উপদেষ্টা এম.মোক্তাদির হোসেনের সভাপতিত্বে এবং সাংবাদিক রুবেল বখস পাবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,অসচ্ছলতা দূরীকরণে ‘আমরা কুলাউড়ী কানাডিয়ান টরেন্টো’র পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। আশা করি,প্রাপ্ত সেলাই মেশিন ব্যবহার করে উপকারভোগীরা নিজেদের পরিবারের অর্থনৈতিক চাকা সচল করতে পারবেন এবং পরিবারের পুরুষ সদস্যদের পাশাপাশি নারীরাও সমানভাবে এগিয়ে যাবেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক মহিলা সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নী এবং কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার রোমান আহমদ সাংবাদিক রফিকুল ইসলাম মামুন সহ টিম জার্নালিস্ট সদস্যবৃন্দ।
​অনুষ্ঠানে কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে মোট ১৪টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category