রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

ফয়সাল রহমান জনি
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৪৮ Time View

জেলা প্রতিনিধি::আজ সোমবার দুপুর ১২টায় গাইবান্ধা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু হিন্দু নারীকে নারকীয়ভাবে নির্যাতন এবং সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার সভাপতি পরমানন্দ দাস। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক এডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, নারী নেত্রী মাসুদা আক্তার, ছাত্রফ্রন্টের জেলা সভাপতি কলি রানী বর্মণ, কামরুল হাসান বসুনিয়া, জয়নুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, গত ২৬ জুন কুমিল্লার মুরাদনগরে একটি ঘরের দরজা ভেঙে ঢুকে এক হিন্দু নারীকে যেভাবে গণধর্ষণ, শারীরিক নির্যাতন এবং ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে, তা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এই ধরনের ঘটনা শুধু নারীকে নয়, পুরো মানব সভ্যতাকেই অপমানিত করেছে।
তারা আরও বলেন, অতীতে ধর্ষণ ও গণধর্ষণের বহু ঘটনার বিচার হয়নি। ক্ষমতাসীনদের ছত্রছায়ায় অপরাধীরা বারবার রক্ষা পেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নারী বান্ধব দাবি করলেও বাস্তবে নারী নিপীড়ন, ধর্ষণ, সাইবার বুলিং, মব লিঞ্চিংয়ের মতো ঘটনায় তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
বক্তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই মানুষ আইনকে বিশ্বাস করছে না।

সম্প্রতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তের গণপিটুনিতে মৃত্যু তারই প্রমাণ।
সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে মুরাদনগরের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। পাশাপাশি নারী নির্যাতন, ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category