রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত

রফিকুল ইসলাম রফিক
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১০১ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী–কুড়িগ্রাম সড়কের ভূরুঙ্গামারীর দেওয়ানের খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
পুলিশ ও স্থানীয়রা জানান, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোটরসাইকেল যোগে ভূরুঙ্গামারী থেকে নাগেশ্বরীর উদ্দেশ্য যাচ্ছিলেন।

এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্র –ট ১২-০৮৩৫ নম্বরের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মারা যান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের ভাগিনা দুলাল মিয়া।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল হেলাল মাহামুদ জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছে। ঘাতক ট্রাকটি থানায় নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category