মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

কুড়িগ্রামে ভিজিএফ এর ৩ হাজার ৮০০ কেজি চাল জব্দ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৮৯ Time View

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম :: কুড়িগ্রামে নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক ভিজিএফ এর চাল আত্বসাতের চেষ্টা কালে ৩ হাজার ৮০০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২২ মার্চ) স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী হাফেজিয়া মাদরাসার একটি রুম থেকে ৩ হাজার ৮০০ কেজি চাল জব্দ করেন। জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রাম জেলায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার (২১ মার্চ) নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নে পরিষদে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।

এই ইউনিয়নের ৪ হাজার ৭২৬টি পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ৪৭ দশমিক ২৬০ মেট্রিক টন চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।

কালীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজুল ইসলাম এসব চাল দুস্থ পরিবারের মধ্যে বিতরণ না করে অন্যত্র সরিয়ে আত্বসাতের চেষ্টা করেন। স্থানীয়দের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে শনিবার নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান নেতৃত্বে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী হাফেজিয়া মাদরাসার একটি রুম থেকে ৩ হাজার ৮০০ কেজি চাল জব্দ করা হয়।

এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামকে একাধিক বার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেলাল হোসেন বলেন, “চেয়ারম্যান ও মেম্বাররা নিজস্ব লোকজন দিয়ে চাল উত্তোলন করে নিচ্ছেন। এতে প্রকৃত সুবিধাভোগীরা চাল পাচ্ছে না।”

অনিয়মের বিষয়ে ট্যাগ অফিসার নুর কুতুবুল আলমের কাছে জানতে চাইলে তথ্য প্রদান করতে অপারগতা প্রকাশ করে তিনি বলেন, “আপনাদের যা করণীয় করেন।” 

নাগেশ্বরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, “চাল জব্দ করা হয়েছে। নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category