মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

কুড়িগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা, কৃষি জমি থেকে মরদেহ উদ্ধার

রফিকুল ইসলাম রফিক
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৫৪ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি::কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজি পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ মে) সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের একটি কৃষি জমি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জান্নাতি কাগজি পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা জাহিদুল হক একজন স্থানীয় কৃষক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, মরদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তবে চূড়ান্ত মন্তব্যের আগে ময়নাতদন্ত প্রতিবেদন অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের চাচা খলিলুর রহমান দাবি করেন, “রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে জান্নাতিকে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। ভোরে বাড়ির পাশের জমিতে তার লাশ পাওয়া যায়।” তিনি জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তাদের সন্দেহ।

তবে স্থানীয়দের একটি অংশের দাবি, রাতে কোনো চিৎকার বা গোলমালের শব্দ তারা শোনেননি, যা ঘটনার কিছু দিক নিয়ে প্রশ্ন তুলছে। তারপরও জমি নিয়ে পুরনো শত্রুতার বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ওসি হাবিবুল্লাহ আরও জানান, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category