বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে নারীর মৃত্যু

রফিকুল ইসলাম রফিক
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৬০ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি::কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে শয়ন ঘরে গাছের নীচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর নাম ছকিলা বেগম (৫২)। তিনি জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় গোলাম হোসেনের স্ত্রী।
আজ রোববার রাত আনুমানিক ৩টার উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বোন ছবিয়া জানান, বড় বোন ছকিনার স্বামী বাড়ীতে ছিলনা। তাই দুবোন একই ঘরে ঘুমিয়ে ছিলাম। রাত ৩টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। এসময় আমরা দুজন নিরাপদ আশ্রয়ের জন্য প্রস্তুতি নেই।

এরই মধ্যে আমি দ্রুত ঘর থেকে বের হলেও বড় বোন ছকিলা বের হতে পারেননি। এসময় ঝড়ে ঘরের পাশে থাকা একটি বিশাল আকৃতির গাছ ঘরের ওপরে আঁছড়ে পড়ে। গাছে চাপা পড়ে তাঁর মৃত্যু হয়। ঝড় থেমে গেলে স্থানীয়রা এসে গাছ সরিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত মহিলার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category