রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত মাধবপুরে কমিউনিটি ক্লিনিকে অনিয়মের প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি বালিয়াকান্দিতে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় আশালতা হাসপাতালে সাপাহারে প্রশাসনের নাকের ডগার উপরে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটির ঈদ পূর্ণমিলনী মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করেন:সিএমপি কমিশনার ‎যাদুকাটা নদীর পানি বাড়ার সাথে সাথে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যাপরোয়া  মালেক বাহিনী তেল ও নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান সরকারকে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে গোসল না করায় মারধর শিক্ষক গ্রেফতার জোর করে বসতবাড়ির জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে

কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে পুশইনকৃত ৪৪ জন আটক, ২২ জন রোহিঙ্গা শনাক্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১০৯ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি::কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
বাকি ৩৬ জনের মধ্যে ২২ জন রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে, যাদের পরিচয় যাচাই-বাছাই করছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, বুধবার (৭ মে) ভোরে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা ও ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে এই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করে।
পরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

রৌমারী সীমান্ত এলাকা থেকে ৩০ জন এবং ভূরুঙ্গামারী সীমান্ত এলাকা থেকে নারী-শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে।
ভূরুঙ্গামারীতে আটক ১৪ জনই রোহিঙ্গা নাগরিক বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক।

স্থানীয়রা জানান, বুধবার সকালে সীমান্ত এলাকার বাজারে ঘোরাফেরার সময় তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে তারা আটক করে বিজিবিকে খবর দেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশইন করা হয়েছে ৩০ জনকে। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category