সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

কালিগঞ্জে ৩১দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন সাবেক এমপি কাজী আলাউদ্দীন

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩৮ Time View

স্টাফ রিপোর্টারঃ

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন এমপির নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজার, ফুলতলা মোড়, উপজেলা মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে (৬ জুলাই) রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা রূপরেখা’ বাস্তবায়নের লক্ষ্যে একটি সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন। তার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং ৩১দফা রূপরেখার তাৎপর্য তুলে ধরেন। কাজী আলাউদ্দিন এসময়ে বলেন “জনগণের সরকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় তারেক রহমানের এই ৩১দফা রূপরেখা অত্যন্ত যুগোপযোগী। এই রূপরেখা বাস্তবায়নে তৃণমূল পর্যন্ত আমরা জনগণকে সচেতন করছি।” লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ শাহীন কবির, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, সিনিঃ যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলন, জাকির হোসেন, সোহাগ, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃরোকনুজ্জামান, সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, যুগ্ম আহ্বায়ক শরিফুল হালদার, আবুল হোসেন, সদস্য সুব্রত কুমার খা, মুকুল হোসেন, উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, সিনিঃযুগ্ন আহ্বায়ক শাহাজান আলী, যুগ্ম মুন্সি মশিউর রহমান পলাশ, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বদরু, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, মঈন হোসেন, শহিদুল ইসলাম, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সিনিঃসহ সভাপতি মনির হোসেন সোহাগ, কুশুলিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস আলী, ডি আর এম ইউনাইটেড আইডিয়াল কলেজ ছাত্রদলের সদস্য সচিব রেদোয়ান, উপজেলা তরুন দলের সাংগঠনিক সম্পাদক মেম্বর ফারুক হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category