সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

কালিগঞ্জের রতনপুর বাজারেও মোড়ে মোড়ে লিফলেট বিতরণ করলেন কাজী মো. আলাউদ্দিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২০০ Time View
Oplus_131072

স্টাফ রিপোর্টারঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২৯ জুন) বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের বিভিন্ন হাট ও গুরুত্বপূর্ণ মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মো. আলাউদ্দিন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রতনপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মাহমুদ হোসেন, ধলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস হাজী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান, সদস্য সচিব মো. আরিফুর রহমান ছোটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক শরিফুল হালদার ও আবুল হোসেন, সদস্য ১নং কালাম হোসেন সবুজ, উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজান আলী, ছাত্রদল নেতা জাকির ও সোহাগ।

এছাড়া উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, ডি. আর. এম. ইউনাইটেড আইডিয়াল কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিয়ারজ ও সদস্য সচিব রেদোয়ান, দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস আলী গাজী, রতনপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব ফিরোজ হোসেন এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ রতনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category