বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

কান্তজিউ মন্দিরে রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবকে সংবর্ধনা প্রদান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১১৮ Time View

মো:মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি:- ২২ ডিসেম্বর শুক্রবার দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহি,কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধিন কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক এর মহাপরিদর্শক সাইফ উদ্দিন আহমেদ,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ তৌফিকুল আরিফ পরিদর্শনে এলে রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে এজেন্ট রণজিৎ কুমার সিংহ ফুল দিয়ে তাদের সংবর্ধনা প্রদান করেন।
এসময় রাজ দেবোত্তর এস্টেটের সদস্য বিমল কুমার দাস,কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম,স্থানীয় কলকারখানা ও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মন্দির পরিদর্শন শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহি বলেন,শ্রীশ্রী কান্তজিউ মন্দির বাংলাদেশের ইতিহাসে একটি পুরাতন পর্যটন কেন্দ্র হিসেবে সারাবিশ্বে পরিচিত। প্রতি বছর একমাসব্যাপী যে রাস মেলা অনুষ্ঠিত হচ্ছে তা সবধর্মের মানুষ এখানে এসে উপভোগ করছে। রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ বলেন, ট্রাস্টি জেলা প্রশাসক এবং স্থানীয় সংসদ সদস্য’র সহযোগিতায় মন্দিরের অনেক উন্নয়ন ঘটেছে। হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ প্রতিনিয়ত এখানে এসে তাদের পারিবারিক পুজার্চনা অনুষ্ঠান সম্পন্ন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category