আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জ কাজিপুরে – ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প(১ম সংশোধিত) মৎস্য অধিদপ্তর,বাংলাদেশ এর আওতায় -কাজিপুর উপজেলারদরিদ্র ও অসহায় জেলেদেরকে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে- এক আলোচনা সভা শেষে ১৬ জনের জেলেদের মাঝে গরু (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে।
কাজিপুর উপজেলার মৎস্য অফিসের বাস্তবায়নে-
সোমবার (১১ ডিসেম্বর -২০২৩) সকালে উক্ত বকনা বাছুর গরু বিতরণ অনুষ্ঠানে – সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান-তিনি বলেন,বর্তমান সরকারের দূরদর্শী সিদ্ধান্তে জেলেরা উপকৃত হবেন। ইলিশ ধরা নিষিদ্ধ সময়ে বিকল্প আয়ের লক্ষ্যে তাদের জন্য এই ব্যবস্থা।এ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন -সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্যে রাখেন -কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক।
সন্মানিত অতিথি হিসেবে -কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃদিদারুল আলম,বিআরডিবি অফিসার মোঃ আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।জানা যায় যে,১৬ জন এ আই জি এ প্রশিক্ষণ প্রাপ্ত সুফল ভোগী জেলেদের জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উক্ত বকনা বাছুর গরু বিতরণ করা হয় এবং পর্যায়ক্রমে উপজেলার ৫০ জন জেলেকে এই সুবিধার আওতাভুক্ত করা হবে।