সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

কলকাতায় গেল ৪০০ কেজি আম

মনির হোসেন
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪৪ Time View

বেনাপোল প্রতিনিধি:’
ভারতের কলকাতায় বাংলাদেশি উপ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪০০ কেজি মৌসুমী ফল আম পাঠিয়েছেন বাংলাদেশ পররাস্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৯ জুলাই) দুপুরের দিকে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। অন্যান্য মালামাল যে ভাবে ভারতে রপ্তানি হয় ঠিক তেমন ভাবে আম ভারতে গেছে।

ইতিপূর্বে আম বা ইলিশ মাছ উপহার স্বরুপ ভারতে পাঠানোর সময় উভয় দেশে ডজন খানিক কর্মকর্তারা উপস্থিত থাকতো। তবে এবার ব্যতিক্রম ঘটলো। এবার আম পাঠানোর জন্য দুই দেশের কোন কর্মকর্তাদের দেখা যায়নি।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মো. আজিজ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ পররাস্ট্র মন্ত্রনালয় থেকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ দূতাবাসের নামে ৪০০ কেজি আম (৮১ কার্টুন) বুধবার ভারতে পাঠানো হয়েছে। রবি ইন্টারন্যাশনাল নামের একটি সিএন্ডএফ প্রতিষ্ঠান বিল অব এন্ট্রির মাধ্যমে আমগুলো ভারতে পাঠিয়েছেন।

এর আগে আমগুলো নিয়ে ঢাকা মেট্রো-ণ-২০-২৭৯০ নম্বরের একটি ট্রাকে করে মো. মোক্তার নামে এক বাংলাদেশী ট্রাক চালক স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে আসে। পরে এখানকার আনুষ্ঠানিকতা শেষে পেট্রাপোলে রওয়ানা দেন। #

প্রেরক : মো.মনিরহোসেন।
বেনাপোল, যশোর।
তারিখ:- ১০/০৭/২৫।
মোবা:- ০১৮৩৫ ০১৯৪৩১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category