শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

কক্সবাজার রামুতে কোরবানির গরু আনতে গিয়ে খুন, অভিযুক্ত আটক ২

জামাল উদ্দীন
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৫১ Time View

কক্সবাজার জেলা প্রতিনিধি::কোরবানির গরু কিনে রামুর গর্জনিয়া এলাকা থেকে ফেরার পথে ডাকাতদের ছুরিকাঘাতে সালাউদ্দিন পারভেজ নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে রামু থানা পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) ভোরে রামু থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, রামু উপজেলার মধ্যম কাউয়ারখোপ এলাকার মেহেদী হাসান (২২) ও শাহেদ ইমরান বাবু (২৫)। তবে ঘটনায় প্রধান অভিযুক্ত জাহেদ এখনো পলাতক রয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আমরা দুজনকে আটক করতে সক্ষম হয়েছি। এই হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদেরও দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে গরু কিনে ফেরার পথে সন্ত্রাসীরা সালাউদ্দিন পারভেজের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category