মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

কক্সবাজার টেকনাফে পৃথক অভিযানে ১ লক্ষ ২০ হাজার ইয়াবা দেশীয় মদসহ আটক-২

জামাল উদ্দীন
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৫৪ Time View

কক্সবাজার জেলা প্রতিনিধি::কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে কোস্ট গার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা ও ৫০ লিটার দেশীয় মদসহ ২ জন মাদক কারবারি আটক।

আটককৃত ইয়াবা পাচারকারী সাইফুল ইসলাম (২০) ও মদ কারবারী আব্দুল করিম (৩২) উভয়েই টেকনাফ থানার বাসিন্দা।

সোমবার (৫ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৬ টা কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও র‌্যাব-১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফ হাবিরছড়া উত্তর লম্বরী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একজন সন্দেহজনক মোটর সাইকেল আরোহীকে তল্লাশী করে বস্তার মধ্যে লুকায়িত অবস্থায় ৩ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (২০) কে আটক করা হয়।

অপরদিকে একইসময় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক টেকনাফের মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন একটি ইজিবাইক তল্লাশী করে সিটের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২০ হাজার টাকা মূল্যের ৫০ লিটার দেশীয় মদ ও ইজিবাইকসহ মাদক কারবারী আব্দুল করিম (৩২) কে আটক করা হয়। অভিযান চলাকালীন মাদক পাচারকারী লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পা কেটে যায়। আভিযানিক দল কর্তৃক প্রাথমিক চিকিৎসা প্রদান করত উন্নত চিকিৎসার জন্য দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে উক্ত মাদক পাচারকারী চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরো জানান, জব্দকৃত মাদকদ্রব্য, মোটর সাইকেল, ইজিবাইক ও সকল আলামতসহ আটককৃত মাদক কারবারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category