শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ চট্টগ্রামে ভার্ড বাংলাদেশ-এর মানববন্ধন ও র‌্যালি পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক চট্টগ্রামে এনএসআই সেজে প্রতারণার চেষ্টা,যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় সহকারি শিক্ষক তপতী বাড়ৈ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন নান্দাইলে বিদ্রোহের মশাল ঐক্যবদ্ধ প্রতিবাদে জ্বলছে জনতা হবিগঞ্জের মাধবপুরে নবাগত ওসির মতবিনিময় সভা ঘীরে বৈষম্যের অভিযোগ চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী সুনামগঞ্জের নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত

এদেশের জনগণ অধীর আগ্রহে ৭ জানুয়ারির জন্য অপেক্ষায় আছে : ত্রাণ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৫৪ Time View

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি:-ঢাকা-১৯(সাভার-আশুলিয়া)আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেছেন,এদেশের জনগণ অধীর আগ্রহে আগামী ৭ জানুয়ারির জন্য অপেক্ষায় রয়েছে। তারা স্বতঃস্ফূর্তভাবে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য প্রস্তুত। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে নৌকার বিজয় সুনিশ্চিত। গণসংযোগ,প্রচারণা,পথসভা ও উঠান বৈঠক যেখানেই নৌকা,সেখানেই উৎসবের আমেজে জনতার উচ্ছ্বাস। তা দেখেই বলা যায়,জনগণ উন্নয়নের পক্ষে রায় দেবার জন্য প্রস্তুত। নৌকার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে,তা কোনো ষড়যন্ত্রকারীরা ঠেকাতে পারবে না। ২৮ ডিসেম্বর,বৃহস্পতিবার ঢাকা -১৯ নির্বাচনি এলাকার সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নে গণসংযোগ,প্রচারণা ও পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,নৌকা বঙ্গবন্ধুর প্রতীক,নৌকা স্বাধীনতার প্রতীক,নৌকা উন্নয়নের প্রতীক,নৌকা জননেত্রী শেখ হাসিনার প্রতীক। নৌকায় ভোট দিলেই পদ্মা সেতু হয়, মেট্রোরেল হয়,বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়ন হয়। মোট কথা নৌকা মানেই জনগণের ভাগ্যের পরিবর্তন। তাই জনগণ আবারো নৌকাকেই ক্ষমতায় দেখতে চায়। এজন্য আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন,আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ হয়,তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তাই নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।আমরা স্বপ্ন দেখি,স্বপ্ন দেখাই,সেই স্বপ্ন বাস্তবায়ন করি। শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও অবকাঠামোগত সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। সুতরাং নৌকার বিজয় সুনিশ্চিত। এই জনপদের মাটি নৌকার ঘাঁটি,শেখ হাসিনার ঘাঁটি। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকার বিজয় হবেই।
এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন,সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি,সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক,সাভার থানা তাঁতীলীগের সভাপতি মোঃ আবু সাঈদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category