বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে কলম ও কোর্ট ফাইল বিতরণ

আনোয়ার হোসেন
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১০১ Time View

নিজস্ব প্রতিবেদক::গলাচিপা (পটুয়াখালী), ২৬ জুন ২০২৫ ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি জননেতা নুরুল হক নুর-এর নির্দেশনায় পটুয়াখালীর গলাচিপায় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে কলম ও কোর্ট ফাইল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে গলাচিপা সরকারি কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা সহায়ক উপকরণ তুলে দেওয়া হয়। পরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাকেন্দ্রেও এ কার্যক্রম বিস্তৃত করা হয়।

বিতরণ কার্যক্রমে পরীক্ষার্থীদের মাঝে কলম, কোর্ট ফাইল ছাড়াও বিশুদ্ধ পানির ব্যবস্থাও রাখা হয়।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার সভাপতি আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক তৌহিদ ইমরান, সরকারি কলেজ শাখাসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ বলেন—

“অর্থনৈতিক বা পারিবারিক অসচ্ছলতার কারণে অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় উপকরণ কিনতে পারে না। তাই তাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

এক শুভেচ্ছা বার্তায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন—

“তোমরা মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে প্রস্তুতি নাও। ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশ ও জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হও—এই প্রত্যাশা রাখি।”

ছাত্র অধিকার পরিষদ নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও প্রয়োজনীয় সহায়তায় অগ্রণী ভূমিকা রাখতে সংগঠনটি বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category