শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

উলিপুরে বিএনপির ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে ৪ নেতার পদত্যাগ

রফিকুল ইসলাম রফিক
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৫২ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি::কুড়িগ্রামের উলিপুরে উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে স্বপদে পদত্যাগ করেছেন দলটির চার নেতা। শুক্রবার (১৫ মে) দুপুরে উলিপুর বাজারস্থ বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন—দেওয়ান নুরেচ্ছাবা স্টার, আমিনুল ইসলাম ফুলু, মতলেবুর রহমান ও আমিনুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আমিনুল ইসলাম ফুলু বলেন, “ঘোষিত আহ্বায়ক কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দোসরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি প্রকৃতপক্ষে একটি পকেট কমিটি।”

তিনি অভিযোগ করে বলেন, “কমিটির আহ্বায়ক তারিক আবু আলা চৌধুরী অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মেয়র থাকাকালে তিনি আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন পদে বসিয়ে বিএনপির আদর্শকে প্রশ্নবিদ্ধ করেছেন।”

পদত্যাগী নেতারা অবিলম্বে পকেট কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাকর্মী ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category