শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৪৯ Time View

আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এম এইচ সৌরভ,রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধি:-
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১নং উত্তর চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ ছাইয়্যেদ মঞ্জিলে আস-সালাম ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১০ মার্চ)আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আস-সালাম ফাউন্ডেশনের চেয়ারম্যান ছাইয়্যেদ মাহবুব ইজ্জুদ্দীন তাহের জাবেরী আল মাদানী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,১নং উত্তর চরআবাবিল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগী,আলহাজ্ব হযরত মাওঃ ছাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন তাহের জাবেরী আল মাদানী,বিশিষ্ট শিক্ষাবিদ,গবেষক,শিক্ষানুরাগী, সমাজ সেবক অধ্যক্ষ ড.এ কে এম ফজলুল হক (চেয়ারম্যান,ডক্টর ফজলুল হক নলেজ একাডেমি),রায়পুর উপজেলা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক জনাব আকবর হোসেন সম্রাট,সাংবাদিক মোস্তফা কামালসহ স্থানীয় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, আস-সালাম ফাউন্ডেশনের নির্বাহী সদস্য, আজীবন সদস্য ও দাতা সদস্যরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,ডক্টর ফজলুল হক নলেজ একাডেমির প্রধান শিক্ষক জনাব মোঃ মাঈনুল আলম মিশু।ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব হযরত মাওলানা ছাইয়্যেদ মাহবুব ইজ্জুদ্দীন তাহের জাবেরী আল মাদানী বলেন-সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় আস-সালাম ফাউন্ডেশন আজ দুই বছর পূর্ণ করেছে।আগামী দিনে ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত করতে সকল সদস্যকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন,আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হবে।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা উক্ত ফাউন্ডেশনের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category