বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

আশুলিয়ায় যুবককে কুপিয়ে জখম,পলাতক অভিযুক্ত কালা জাহাঙ্গীর

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৮২ Time View

মোঃশান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি:- আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাসুদ পারভেজ সোহেল নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় সন্ত্রাসী কালা জাহাঙ্গীর ও তাঁর বাহিনী। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পিতা সহির উদ্দিন মোল্লা। আসামিরা হলেন- আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার আব্দুল বারেকের দুই ছেলে জাহাঙ্গীর ওরফে কালা জাহাঙ্গীর (২৮) ও মো.পাপ্পু (২২) সহ অজ্ঞাত ৫/৬ জন।
মঙ্গলবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন। এজহার সূত্রে জানা যায়,গেল ১৫ ডিসেম্বর আশুলিয়া বাজার সংলগ্ন রাস্তায় মটরসাইকেলকে সাইড দেয়াকে কেন্দ্র করে স্থানীয় বকুলের সাথে বাকবিতণ্ডায় জড়ান পাপ্পু। এরপর পাপ্পু ওই যুবককে মারধর করেন। এ সময় বকুল ফোন করে তার নিকটাত্মীয় মাসুদ পারভেজ সোহেলকে ডেকে আনলে তাকেও গালাগাল করেন পাপ্পু।

পরে আশুলিয়া বাজারে একটি হার্ডওয়ারের দোকানে বসে থাকা অবস্থায় মাসুদ পারভেজ সোহেলকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন অভিযুক্ত পাপ্পু,তার বড় ভাই কালা জাহাঙ্গীর সহ অজ্ঞাত কয়েকজন। এসময় ওই দোকানে ভাংচুর চালিয়ে ড্রয়ারে রাখা নগদ এক লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন বলেন,গত ১৫ ডিসেম্বর রাতে আশুলিয়া বাজারে হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য,আসামিদের সকলেই আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরের ছেলে সোহান মাদবরের পালিত ক্যাডার। অভিযুক্ত কালা জাহাঙ্গীরের নামে আশুলিয়া থানায় রয়েছে একাধিক মামলা।এর আগে গত বছর আশুলিয়া ইউনিয়নে পিস্তল ঠেকিয়ে ইন্টারনেট ব্যবসা দখলের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিও কালা জাহাঙ্গীর। এই চক্রটির ছত্রছায়ায় মাদক বাণিজ্য,চুরি,ছিনতাইসহ আশুলিয়া ইউনিয়নে চলছে বিভিন্ন অপরাধের নিয়ন্ত্রণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category