শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

আল ইসলাহ্ একতা কল্যাণ সংস্থার আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৭৬ Time View

মোঃ মোহন আহমেদ সিলেট প্রতিনিধি:: ১২ জানুয়ারি ২০২৪ ইংরেজি রোজ শুক্রবার সিলেট শাহপরান রহঃ থানাধীন সিসিক ৩৬ নং ওয়ার্ড বালুচর এলাকায় জিনিয়াস একাডেমী সংলগ্ন মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়, শুক্রবার সকাল ০৮ ঘটিকায় সংস্থার সদস্য সচিব ফয়জুর রহমান ফয়েজ- এর সঞ্চালনায় খেলা উদ্ভোদন করেন- মাওলানা মাছুমুর রহমান, সভাপতিত্ব করেন সংস্থার আহ্বায়ক মোঃ হেলু আহমদ। সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ০৫ ঘটিকা পর্যন্ত দিনব্যাপী নানান রকমের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।খেলা শেষে বিজয়ীদের হাতে হরেক রকমের পুরস্কার তোলে দেন অতিথিবৃন্দরা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব মোঃ শেখ সিরাজ উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,সিসিক -৩৪/৩৫/৩৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছাঃ হাজেরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক মোঃ আশরাফ জামান।আলোচনা সভায় প্রধান বক্তা বলেন শিশু-কিশোর বলতে আমরা বুঝি বয়সের স্বল্পতার কারণে যাদের দেহ,মন ও মগজ পরিপূর্ণভাবে বিকশিত হয়নি। আজকের শিশু আগামী দিনের যোগ্য নাগরিক কিংবা ভবিষ্যত। এরকম একটি অনুষ্ঠানে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানান তিনি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ক্রীড়াচর্চার মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদেরকে বিকশিত করবে এবং মাদক থেকে দূরে থাকবে। শরীর ও মন সুস্থ রাখার জন্য শরীর চর্চা ও খেলাধুলার বিকল্প নেই।সন্ত্রাস,জঙ্গিবাদ,কিশোরগ্যাং ও মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান অতিথি,সংস্থার আহ্বায়ক মোঃ হেলু আহমদ তাঁর বক্তব্যে বলেন,আজকের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন- সংস্থার (প্রধান পৃষ্ঠপোষক) জনাব আলহাজ্ব মোঃ শেখ শফিক উদ্দিন।বিগত ১৫ বছরের মধ্যে আল-ইসলাহ্ এলাকায় এমন আয়োজন করা হয়নি,এমন একটি আয়োজন করতে পেরে তিনি খুবই আনন্দিত।
আগামীতে আরো বড় পরিসরে করবেন বলে আশা করেন তিনি,এবং আয়োজন সম্পুর্ন করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানান,এসময়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কমিটির সদস্য সৈয়দ জয়নাল আবেদীন আবেদ,কবীর উদ্দিন মনাই,মোঃ সজল আহমদ,আব্দুর রহিম,মঈন মিয়া, মোঃ রিয়াজ উদ্দিন,মেহেদী হাসান রানা,ভুলন আহমদ, রমজান মিয়া,নাসির,মাইকেল,আলী মিয়া,কামাল মিয়া, জাবেদ মিয়া প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category