বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

আজ নেয়ামতপুরে তরুণ প্রজন্মের ভোটারদের শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৯৫ Time View

মোঃ মোজাহারুল ইসলাম নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে নতুন ভোটাররা মোটরসাইকেল,পিকআপ, কার নিয়ে শোভাযাত্রা বের করে। আজ বুধবার দুপুরে উপজেলার ভাবিচা ফুটবল মাঠ থেকে এ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে আবারও ভাবিচা ফুটবল মাঠে গিয়ে শেষ হয়।
কি কারণে এমন শোভাযাত্রা জানতে চাইলে শ্রাবন নামের এক তরুণ জানান,আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই। শুধু বই ও বড়দের কাছ থেকে শুনেছি। নতুন ভোটার হওয়ার পর থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করেছি। এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলছে। বন্ধুদের ও ছোট ভাইদের নিয়ে শোভাযাত্রাটি বের করছি। আমাদের বার্তা পরিষ্কার,আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা তরুণরাই নেতৃত্ব দেব। এ জন্যই স্বাধীনতার পক্ষের শক্তিকে সমর্থন জানিয়েছি।
প্রিন্স মাহমুদ নামের আরেক তরুণ বলেন,ছোট থেকেই বড়ভাইদের কাছ থেকে রাজনীতির বিষয়গুলো ভালো লাগে। তাদের দেখতে দেখতেই অনেকটা এগিয়ে আসা। আগামী নির্বাচনে আমরা প্রথম ভোট প্রয়োগ করবো। এজন্য সকলে মিলে এ শোভাযাত্রাটি বের করি।
মেকদাদ নামের আরেক যুবক বলেন,আমরা এ দেশের উন্নয়ন প্রকল্পগুলো খুব কাছ থেকে দেখছি। বাইরে পড়াশোনার সুবাদে সরকারের নেওয়া উদ্যোগগুলো আমাদের অনুপ্রাণিত করেছে। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে উন্নয়ন ও স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট প্রয়োগ করতে চাই। তার আগে নৌকার সমর্থনে এই শোডাউনে অংশগ্রহণ করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category