মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

অবৈধ মালামাল-মাদকসহ আটক ১

আব্দুর রাজ্জাক
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২২৬ Time View

ব্রাহ্মণবাড়িয়া সরাইল প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিওপির বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৭ লক্ষ ৩৮ হাজার ৮ শত টাকার ভারতীয় অবৈধ চোরাচালান মালামাল ও মাদক আটক করে।

শনিবার (২৭ জুন) আনুমানিক ১৬:৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর আলীনগর বিওপির বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০১৫/১-এস হইতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নোয়াবাদী হইতে ৯৯৪ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে আটক করে।

আটককৃত হলেন – মোঃশাকিল মিয়া (২৪), পিতাঃ মৃত- মনসুর আলী, নোয়াবাদী, মেরাসানী, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।

এছাড়াও শনিবার ২৮. ০৬.২০২৫ইং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিভিন্ন বিওপি ও ক্যাম্প হইতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ইয়াবা-৯৫৫ পিস, ইস্কফ – ৫০ বোতল, বিয়ার-১০ বোতল, কফি -১২৫ কেজি, সিটি গোল্ডের মালা – ১১৬ পিস, সিটি গোল্ডের চুড়ি -৩৬ পিস এবং সিটি গোল্ডের কানের দুল -১৬ পিস আটক করে।
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য প্রায় ৭ লক্ষ ৩৮ হাজার ৮ শত টাকা।

লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ, সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি (অধিনায়ক) বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যাহাতে ভারত হইতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category