রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

অনশনে অসুস্থ ৪ শিক্ষার্থী,২ জন র,মে,ক,হাসপাতালে ভর্তি

মাটি মামুন
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৫৯ Time View

রংপুর প্রতিনিধি::রপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপের দাবিতে আমরণ অনশনে অসুস্থ হয়েছে পড়েছেন চার শিক্ষার্থী। তাদের মধ্যে দু’জনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন৷ তাদের সবাইকে স্যালাইন দেওয়া হয়েছে৷

দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, চিফ মেডিকেল অফিসারসহ অনেকেই শিক্ষার্থীদের দেখতে আসেন।
অসুস্রা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের জাহিদুল ইসলাম জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে শিক্ষার্থী মাহিদ ইসলাম,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুম্মানুল ইসলাম রাজ ও গণিত বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন। এদের মধ্যে জাহিদুল ইসলাম জয় ও মাহিদ ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
অশনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ১৭ বছরেও ছাত্র সংসদ নির্বাচন না হলেও ছাত্র সংসদের ফি আদায় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদ নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। আমরা চাই দ্রুত বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। এদিকে অনশনে সংহতি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল,শিবিরসহ অন্যান্য ছাত্র সংগঠন। উল্লেখ্য, রোববার (১৭ আগস্ট) বেলা ১১টায়, বিশ্ববিদ্যালয়ের উত্তর গেটে নয়জন শিক্ষার্থী অনশনে বসেন।

তারা হলেন- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জয়, দুর্যোগ ব্যবস্থাপনা রোগে শিক্ষার্থী মাহিদ ইসলাম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষার্থী, কায়সার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নয়ন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাজ, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আতিকুর, গণিত বিভাগের শিক্ষার্থী আরমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিবলি সাদিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category