বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

অজ্ঞাত লাশের সন্ধান চায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৮ Time View

মোঃ মিঠু আহম্মেদ নারায়ণগঞ্জ :- নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগরে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক যুবকের দ্বিখন্তিত লাশ উদ্ধার করেছে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ। ১৩ই ডিসেম্বর বুধবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সৈয়দপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে এটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ। ধারণা করা হচ্ছে- লাশটি কয়েকদিন আগের, অন্য কোথাও যুবকটিকে হত্যার পর লাশ বস্তাবন্দি করে ঐ স্থানে ফেলে রাখা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
বর্তমানে এই অজ্ঞাত লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত অজ্ঞাত সেই লাশের কোনো পরিচয় পাওয়া যায় নি।

তবে নারায়ণগঞ্জ সদর থানার এসআই মাফুজুর রহমান নারায়ণগঞ্জ ও বাংলাদেশের সকল গণমাধ্যম ব্যক্তিত্ব কে উদ্দেশ্য করে জানান যে কোন বিঙাপনের মাধ্যমে হলেও অজ্ঞাত সেই লাশটি আমরা চাই তার পরিবারে মানুষের কাছে পৌঁছাতে তবে আমাদের এই কাজটি এতোটাও সহজ হবে না যদি আপনারা নারায়ণগঞ্জ ও বাংলাদেশের সাংবাদিক সমাজ মানবিক ভাবে আমাদের পাশে না আসেন।

এসআই মাফুজুর রহমান আরো বলেন আমি অনুরোধ করবো নারায়ণগঞ্জের এবং বাংলাদেশের সকল সাংবাদিক ভাই/বোনেরা এই সংবাদ টি আপনাদের নিজ নিজ নিয়োগকৃত পত্রিকায় এবং সম্পাদক ও প্রকাশক গন তাদের প্রকাশিত দৈনিক পত্রিকায় এই সংবাদ টি ছবি সহ প্রকাশ করে এই লাশটির প্রকৃত পরিচয় পেতে সহায়তা প্রদান করবেন বলে আশাবাদী । যদি কেউ নিচে দেওয়া অজ্ঞাত লাশটির প্রকৃতি পরিচয় জানেন অথবা চিনেন তবে নারায়ণগঞ্জ সদর থানার এসআই মাফুজুর রহমান এর সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো। যোগাযোগ করুন :- এসআই মাফুজুর রহমান নারায়ণগঞ্জ সদর মডেল থানা নারায়ণগঞ্জ মোবাইল -০১৭১১১-৯৫৩৪৩।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category