রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দারুস সালাম থানার উদ্দোগে ওপেন হাউজ ডে শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার

১৮ মাসের মধ্যে ১ কোটি কর্মসংস্থান হবে বলেছেন:নুরুল ইসলাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৬ Time View

১৮ মাসের মধ্যে ১ কোটি কর্মসংস্থান হবে বলেছেন:নুরুল ইসলাম

মোঃ কামাল পাশা,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:-
সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল জানিয়েছেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ঘোষিত ৩১ দফার ভিত্তিতে দেশকে নতুন করে সাজানো হবে।জনগণের ভাগ্য উন্নয়নে বিশেষ করে ১৮ মাসের মধ্যে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করা হবে।

গত শুক্রবার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সাতগাঁও বাজারে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট নুরুল ইসলাম তার বক্তব্যে দেশের উন্নয়নে বিএনপির ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল কাটা কর্মসূচির মাধ্যমে কৃষিতে আমূল পরিবর্তন এনেছিলেন এবং বিদেশে জনশক্তি রপ্তানি ও পোশাক শিল্পের ভিত্তি গড়েছিলেন।সংবিধানে ধর্মীয় মূল্যবোধ স্থাপন এবং নারী ও শিশু মন্ত্রণালয় গঠনের কৃতিত্বও তার।এছাড়া বেগম খালেদা জিয়ার শাসনামলে মেয়েদের উপবৃত্তি,বয়স্ক ভাতা ও কৃষি ঋণ মওকুফের মতো জনহিতকর কাজগুলো সম্পন্ন হয়েছে।

সুনামগঞ্জ জেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি আক্ষেপ করে বলেন,বর্তমান সময়ে সড়ক যোগাযোগ ও শিক্ষার মানে সুনামগঞ্জ অনেক পিছিয়ে পড়েছে। এই জনপদের উন্নয়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে এবং এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।এছাড়া আলেম-ওলামা,ইমাম ও মুয়াজ্জিনসহ সকল ধর্মের ধর্মগুরুদের জন্য মাসিক সম্মানী ও ধর্মীয় উৎসবে বোনাসের ব্যবস্থা করা হবে।কৃষকদের ভাগ্যোন্নয়নে তিনি বলেন,প্রতিটি কৃষকের কাছে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে, যাতে তারা সহজেই ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষাবাদ করতে পারেন।

পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হকসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এর আগে সকালে তিনি সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগের মাধ্যমে প্রচারণা চালান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category