বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৫ Time View

লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল

এম এইচ সৌরভ,রায়পুর উপজেলা প্রতিনিধি:-
লক্ষ্মীপুর–২ আসনে বিএনপি প্রার্থী আবুল খায়ের ভুঁইয়ার পক্ষে ১নং উত্তর চরআবাবিলে বিশাল গণমিছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর–২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আবুল খায়ের ভুঁইয়া-এর নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে গত ০৫.০২.২০২৬ইং রোজ-বৃহস্পতিবার রায়পুর উপজেলার ১ নং উত্তর চরআবাবিল ইউনিয়নে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

গণমিছিলে অংশ নিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী একত্রিত হন।মিছিলে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভুঁইয়া,লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার।

এছাড়া উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান মিস্টার,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরদার, ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি মালেক মোহাম্মদ ইসমাইল হাওলাদার,ইউনিয়ান বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা তালুকদার,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম হাওলাদারসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী।এসময় নেতা-কর্মীরা ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষ্যে সকলস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

গণমিছিলটি হায়দরগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পান বাজারে গিয়ে শেষ হয়।এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category