
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নে মালতিনগর শাহজালাল দাখিল মাদ্রাসা’র সহকারী শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম এবং একই মাদ্রাসার আয়া’র সাথে আপত্তিকর অবস্থায় স্থানীরা হাতেনাতে আটক করে গণধোলাই পর পুলিশে সোপর্দ করে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা রাতে আয়ার স্বামী বাসায় না থাকায় চুপিসারে বাড়িতে প্রবেশ করে অবৈধ ভাবে মেলামেশা করছেন হঠাৎ করে প্রতিবেশীদের এমন একজন দেখে ফেলে সে অন্যদের সাথে নিয়ে বাড়িতে ঢুকে ঘরে প্রবেশ করে তাদের দু’জনকে অন্তরঙ্গভাবে মেলামেশা দেখে স্থানীরা গণধোলাই দেন ।
এলাকাবাসীর অনেকে জানান-অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম এর সাথে এই আয়ার সাথে দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক । এ ঘটনায় -ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ( রাসেল) বলেন- আপত্তিকর অবস্থায় পেয়ে মোঃ জাহিদুল ইসলামকে এলাকাবাসীরা গণধোলাই দিয়েছেন বলে শুনেছি । মালতিনগর শাহজালাল দাখিল মাদ্রাসা সুপার মোঃ আবু সাঈদ বলেন- এ ঘটনা আমার জানা নেই। তবে শিক্ষক হিসেবে এমন ঘটনা ন্যক্কারজনক।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন ।