বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

বুড়িমারী স্থলবন্দর শ্রমিক লীগের কার্যালয় ভাংচুর ও দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৭৯ Time View

বুড়িমারী স্থলবন্দর শ্রমিক লীগের কার্যালয়
ভাংচুর ও দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাটগ্রাম প্রতিনিধি: বুড়িমারী স্থলবন্দর শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ হোসেন সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন। এমন পরিস্থিতিতে পূর্বের দায়িত্বে থাকা সর্দারগণ ও স্বার্থন্বেষীমহল শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ ও বির্তকিত করার অপচেষ্টা করে আসছে।

এঘটনায় সোমবার দুপুরে বুড়িমারী স্থলবন্দর শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ হোসেন বুড়িমারীর নিজ বাসভবনে শ্রমিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন।

তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এবং স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় পক্ষে-বিপক্ষে অংশ নেয়ার বিষয়টিকে উন্মুক্ত করে দেওয়া হলে, শ্রমিকদের একটি অংশ ঈগল পাখি মার্কা সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেন। শ্রমিকদের অপর একটি পক্ষ নৌকা প্রতীক সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেন। এতে নৌকার প্রার্থী বিজয়ী হলে ক্ষমতার দাপট খাটিয়ে নির্বাচনের পরদিনেই পূর্বের সর্দারগণ আমাদের শ্রমিক সংগঠনটির কার্যালয় ভাংচুর করে দখলে নেন। এমন পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে, যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

সাজ্জাদ হোসেন আরও বলেন,পূর্বের সর্দারগণ সুসংগঠিত হয়ে অবৈধভাবে কর্মকাণ্ড পরিচালনা করার লক্ষ্যে যে অপকৌশলে লিপ্ত হয়েছেন তাতে সাধারণ শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এমনকি বিভিন্ন হুমকি-ধামকি দেয়া হচ্ছে। এতে যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আমি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করে, পূর্বের ন্যায় আমাদের সাংগঠনিক কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে দায়িত্বশীলদের সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category