বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

নরসিংদীর-৩ আসেন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার ওঠান বৈঠক

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৫ Time View

নরসিংদীর-৩ আসেন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার ওঠান বৈঠক

মোঃ কামাল হোসেন প্রধান,জেলা প্রতিনিধি নরসিংদীঃ-নরসিংদীর- তিন শিবপুরে উপজেলা পুটিয়া বাজার সংলগ্ন আশা ব্যাংক এর পাশের মাঠে অদ্য ৯ ফেব্রুয়ারি সোমবার ২০২৬ ইং বিকেলে ধানের শীষ মার্কার সমর্থনে ওঠান বৈঠকটি জনসভার রূপান্তরিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নরসিংদীর জেলা বিএনপির সাধারণ সম্পাদক নরসিংদী-তিন শিবপুর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার এমপি পদপ্রার্থী আলহাজ্ব মনজুর এলাহী।তিনি বলেন,আজ থেকে ৯৮ বছর আগে পুটিয়া ইউনিয়নে একজন এমপি ছিলেন মাওলানা আঃ আজিজ সাহেব।উনার বাড়ি ছিল পুটিয়া ইউনিয়ন এর কুমরাদী গ্রামে। ৯৮ বছর পর আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের মাঝে এসেছি ধানের শীষ মার্কা নিয়ে।আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন,আমি আপনাদেরকে কথা দিচ্ছি রাস্তাঘাট,স্কুল,কলেজ, মসজিদ,মাদ্রাসা সহ সকল উন্নয়নমূলক কর্মকান্ড আপনাদেরকে সাথে নিয়ে করিব ইনশাল্লাহ।আমি আপনাদের কে সাথে নিয়ে আমার জীবন দিয়ে চেষ্টা করিব,বেকার মুক্ত,সন্ত্রাস ও মাদকমুক্ত শিবপুর উপজেলা উপহার দিতে।বিশেষ করে পুটিয়া ইউনিয়ন ও আইয়ূব পুর ইউনিয়নে আমার কোন দল নেই,সবাই আমার লোক,কেউ আমার ভাই,কেউ আমার বোন,কেউ আমার চাচা,চাচি , কেউ আমার বন্ধু,কেউ বিএনপি করে,কেউ জাতীয় পার্টি করে,কেউ জামাত করে সবাই আমার লোক।সেই কারণে আমি বিএনপির একজন নগণ্য কর্মী হিসাবে শিবপুর উপজেলা যারা বিএনপি করেন সবাই আমার সাথে আছেন। পুটিয়া,আয়ুব পুরে আমার কোন দল নেই,সভাই আমার লোক আমার সাথে আছেন আমার সাথে থাকবেন,আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করিবেন ইনশাল্লাহ।আমি সাদা বুঝি না, কালো বুঝি না,ধনী বুঝিনা,গরিব বুঝিনা,সবাই সকল ভেদাভেদ ভুলে,আমি আপনাদের সন্তান,আপনাদের ভাই,আপনাদের বন্ধু হিসাবে আগামী ১২ তারিখে জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিবেন।মোঃ বাদল সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার,শিবপুর উপজেলা বিএনপি সভাপতি আবুল হারিছ রিকাবদার,তোফাজ্জল হোসেন (সাবেক চেয়ারম্যান) আলহাজ্ব খোরশেদ আলম সরকার,ডাক্তার বাচ্চু মোল্লা,জহিরুল হক শাহীন মোল্লা,সঞ্চালনা করেন কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা নুরুল আমিন মোরতুজ মোল্লা ,ফাইজুল সরকার খন্দকার এমদাদুল হক,মোঃ বাদল মিয়া,মোসাম্মৎ সাহানাজ বেগম প্রমুখ। উপস্থিত ছিলেন আব্দুল জলিল মোল্লা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,শিল্প প্রতিষ্ঠান,চাকুরিজীবী সহ অন্যান্য ব্যক্তিবর্গ গন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category