বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

দিনাজপুরের গণজাগরনের নাট্যোৎসবে ক্যাম্পাস থিয়েটারের পরিবেশনায়

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১০৬ Time View

মো:মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি:-
৩০ ডিসেম্বর শনিবার দিনাজপুর শিল্পকলা একাডেমি চত্বরে গণজাগরণের শিল্প আন্দোলন বর্তমান সরকারের উন্নয়নের চিত্র ও রুপরেখা সর্বত্র প্রচারের জন্য ক্যাম্পাস থিয়েটার দিনাজপুর জেলা শাখার আয়োজনে এবং গ্রুপ থিয়েটার ও দিনাজপুর শিল্পকলা একাডেমির সহযোগিতায় পুরষ্কারপ্রাপ্ত লেখক আমিরুল ইসলাম এর রচনায় এবং কাশী কুমার দাস ঝন্টু এর পরিচালনায় “মরু থেকে সোনাদ্বীপ” পথ নাটকটি শিল্পকলা একাডেমি চত্বরে, বড় ময়দানস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এবং বিরল কাঞ্চনঘাট মোড়ে মঞ্চস্থ হয়।
নাটকটি শিল্পকলা একাডেমি চত্বরে উদ্বোধণ করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, কবি জলিল আহম্মেদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান তারেক, বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দীন আক্তার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রহমত ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী এবং সুইহারী সংগীত নিকেতনের পরিচালক সনৎ চক্রবর্তী লিটু ও প্রদীপ ঘোষ। এরপর বিকেল ৪টায় গোর-এ-শহীদ বড় ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে “মরু থেকে সোনাদ্বীপ” নাটকটির উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামালউদ্দীন বাচ্চু এবং সন্ধ্যা ৬টায় বিরল কাঞ্চনঘাট মোড়ে “মরু থেকে সোনাদ্বীপ” নাটকটি উদ্বোধন করেন বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়। স্বাগত বক্তব্য রাখেন ক্যাম্পাস থিয়েটারের সভাপতি মাসুমা খাতুন। “মরু থেকে সোনাদ্বীপ” নাটকের বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশের অগ্রগতি চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি মৌলবাদী বা সাম্প্রদায়িকতা নিমূলের প্রেক্ষাপট অভিনয়ের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। নাটকে অভিনয় করেন লেলিন নাগ,কাশী কুমার দাস ঝন্টু,মাসুমা খাতুন,শাহ্ আলম শাহী,সুনীল চক্রবর্তী,রহমতুল্লাহ রহমত,রনি বাউল,মোঃ রেজু,আবুল কালাম, মোঃ মিজানুর রহমান ডফুরা ও মেঘলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category