বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

ঢাবির শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন ১৪ দিনে গড়ালো

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১২০ Time View

নিজস্ব প্রতিবেদক :: সরকারের নতুন ঘোষিত সার্বজনীন পেনশন ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন ১৪ দিনে গড়ালো। আজ রোববার (১৪ জুলাই) পূর্বের মতোই কর্মবিরতি ও সভা-সমাবেশ কর্মসূচি অব্যাহত রেখেছে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

শুরু থেকেই শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা আলাদা আলাদা কর্মসূচি নিয়ে আন্দোলন করে আসছে। এরইমধ্যে সম্প্রতি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। এরই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আন্দোলনের রূপরেখা কেমন হবে এ বিষয়ে আজ বিকাল ৪টায় আলোচনা সভায় বসার কথা ঢাবি শিক্ষকদের।

এদিকে ঢাবি শিক্ষকদের সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার বিষয়ে বিরুপ প্রতিক্রিয়া জানিয়েছে কর্মকর্তা-কর্মচারীরা। তারা বলছেন শিক্ষকদের দাবি আদায় করলেই চলবে না কর্মকর্তা কর্মচারীদের স্বার্থও দেখতে হবে। অবিলম্বে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সভা সমাবেশ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন তারা।

আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, বর্তমান পেনশন নীতিই তাদের প্রত্যাশিত। একটি পরিবর্তন করতে হলে অনুরূপ কোন ব্যবস্থা চালু করতে হবে। নতুবা প্রত্যয় স্কিম মেনে নিবেন না।

এ সময় ‘অবৈধ প্রত্যয় স্কিম, মানি না মানবো না’, ‘প্রত্যয় না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’ দুনিয়ার মজদুর এক হও লড়াই কর, ‘এক দেশে দুই নীতি, মানি না মানবো না’ প্রভৃতি স্লোগানে ঢাবি ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category