শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

জামালপুরে ইজিবাইক চালক কাদের হত্যার প্রধান পরিকল্পনাকারী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৯৪ Time View

২৩ ডিসেম্বর ২০২৩:- জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনায় ইজিবাইক চালক আ. কাদের ওরফে মধু হত্যার মূল পরিকল্পনাকারী ও ইজিবাইক ছিনতাইকারী মো. নান্দু মিয়াকে গ্রেফতার করেছে জামালপুর র‍্যাব-১৪।শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী পৌর এলাকার চরধানাটা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কাওসার আহমেদ ওরফে নান্দু মিয়া (৫০) চরধানাটা এলাকার মরহুম মজিবর রহমান মুন্সির ছেলে। র‌্যাব জানায়,২৩ অক্টোবর ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া গ্রামের অটোচালক আ.কাদের ওরফে মধু (৩৮) বাড়ি থেকে জীবিকার তাগিদে প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। পরদিন ২৪ অক্টোবর সকালে চাপারকোনা ঝিনাই নদীর পশ্চিম পাড়ে ভাসমান মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে জানায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের ভাতিজা রাসেল ইজিবাইক চালক আ. কাদের ওরফে মধুর মরদেহ শনাক্ত করেন। হত্যাকারীরা মধুকে হত্যার পর তার কাছে থাকা মোবাইল ও ইজিবাইক নিয়ে যায়। এই ঘটনায় নিহতের ভাতিজা রাসেল বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র‍্যাব জামালপুর ক্যাম্পের একটি দল ঘটনাস্থল পরিদর্শন এবং ছায়াতদন্ত শুরু করে। বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে নান্দুকে চিহ্নিত এবং অবস্থান নিশ্চিত করে। পরে শনিবার র‍্যাব ১৪ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো.আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে একটি আভিযানিক দল জামালপুর জেলার সরিষাবাড়ী পৌর এলাকার অভিযান পরিচালনা করে এবং নান্দু মিয়াকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল জব্দ করা হয়। আরও পড়ুন: রাজধানীতে প্রাইভেটকারসহ ২ ছিনতাইকারী গ্রেফতার র্্যব জানায়,নান্দু মিয়াকে জিজ্ঞাসাবাদে জানা গেছে,বরিশাল জেলার রাকিব ও সোহেল,নারায়ণগঞ্জ জেলার রাজু,শরিয়তপুর জেলার হালিম এবং জামালপুর জেলার সরিষাবাড়ী থানার লিটন ঘটনার আগের দিন স্থানীয় একটি হোটেলে অবস্থান করে এবং ইজিবাইক ছিনতাইয়ের পরিকল্পনা করে। ঘটনার দিন ভিকটিমের ইজিবাইককে টার্গেট করে যাত্রীবেশে তার ইজিবাইকে উঠে। পরবর্তীতে,রাত সাড়ে ১১টার দিকে ঝিনাই নদীর পশ্চিম পাশে চাপারকোনা পোস্ট অফিসের সামনে পৌঁছালে আসামিরা মিলে ধস্তাধস্তির একপর্যায়ে ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে ইজিবাইকটি নিয়ে বরিশাল এলাকায় বিক্রয় করে। র‍্যাব-১৪ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী বলেন,ছিনতাই করা ইজিবাইকটি উদ্ধারের চেষ্টা চলছে। গ্রেফতার নান্দু মিয়াকে সরিষাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

উজ্জ্বল সিটি প্রতিনিধি ময়মনসিংহ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category