বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

গাজীপুরে পাঁচ আসনের মধ্যেই তিনজন নারী আ‘লীগের প্রার্থী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৯৩ Time View

২৭ নভেম্বর ২০২৩ মোঃ এনামূল হক স্টাফ রিপোর্টার :- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনে প্রার্থীতা ঘোষণা করেছে কেন্দ্রীয় আওয়ামীলীগ। পাঁচটি আসনের মধ্যে তিনটিতে নারী প্রার্থী দিয়েছে আওয়ামীলীগ। গাজীপুর-১ ও গাজীপুর-২ আসন বাদে বাকী তিনটি আসনে নারী প্রার্থীদের মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ।

গাজীপুর-১ আসনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনে বর্তমান সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শহীদ আহসান উল্ল্যাহ্ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল,গাজীপুর-৩ আসনে আওয়ামীলীগের সভাপতি মন্ডলের সাবেক সদস্য সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত রহমত আলীর মেয়ে রুমানা আলী, গাজীপুর-৪ আসনে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ এর মেয়ে বর্তমান সংসদ সদস্য আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি ও গাজীপুর-৫ আসনে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী,বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি মনোনয়ন পেয়েছেন।

গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে ২৬জন প্রার্থী আওয়ামীলীগের মনোনয়ন চেয়েছিলেন। গাজীপুর-১ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন ৫জন প্রার্থী। এই আসনের বর্তমান সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এছাড়াও এই আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন চেয়েছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল,কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার,ব্যবসায়ী নুরে আলম।

অপরদিকে,গাজীপুর-২ আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন ৫জন প্রার্থী। এই আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়েছেন বর্তমান সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহসান উল্ল্যাহ্ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল।

এছাড়াও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও টঙ্গী পৌরসভার সাবেক মেয়র অ্যাড.আজমত উল্লা খান,গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,মহানগর যুবলীগের যুগ্ন-আহবায়ক সাইফুল ইসলাম,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য মোস্তাফা হুমায়ুন হিমু,গাজীপুর সিটির মেয়র প্রার্থী মেজবাহ উদ্দিন রুবেল মনোনয়ন চেয়েছিলেন।

গাজীপুর-৩ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন ৬জন প্রার্থী। এর মধ্যে বর্তমান সংসদ সদস্য গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, সাবেক প্রতিমন্ত্রী অ্যাড.রহমত আলীর ছেলে জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জামিল হাসান দুর্জয়,তার ছোট বোন সংরক্ষিত আসন-৩১৪ সংসদ সদস্য রুমানা আলী,শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য সাখাওয়াত হোসেন খান ও আমিনুল ইসলাম আওয়ামীলীগের মনোনয়ন চেয়েছিলেন। গাজীপুর-৪ সংসদীয় আসনে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ এর মেয়ে বর্তমান সংসদ সদস্য আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি ও কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা আলম আহমেদ এ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন চেয়েছিলেন।

গাজীপুর-৫ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন ৮জন প্রার্থী। এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন চেয়েছিলেন বর্তমান সংসদ সদস্য মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।

গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখতারুউজ্জামান,অ্যাড.আশরাফী মেহেদী হাসান,মো.রফিজ উদ্দিন,আব্দুল গণি ভূঁইয়া,প্রয়াত চিত্র নায়ক মো.ফারুকের পুত্র রওশন হোসেন শরৎ, মো.মোর্শেদ মোল্লা,গাজীপুর যুব মহিলালীগের আহ্বায়ক শর্মিলী দাস মিলি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category