বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

গাইবান্ধায় কঠোর নিরাপত্তায় কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জামাদি

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৯৬ Time View

মাসুদ রানা,গাইবান্ধা প্রতিনিধি:
৭ জানুয়ারি গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ৩৫ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার (৬ জানুয়ারি) বিকেলে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ভোট গ্রহণের সরঞ্জামাদি কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়েছে।

এছাড়া কঠোর নিরাপত্তার মাধ্যমে রোববার ভোরে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌছে দেয়া হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সকল ধরণের প্রস্ততি নেয়া হয়েছে বলে জেলা নির্বাচন কর্মকর্তা সুত্রে জানা গেছে।

এবারে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কেমন হবে তা নিয়ে ভোটারদের মধ্যে শংকা রয়েছে।গাইবান্ধার ৫টি আসনে আওয়ামী লীগ,জাতীয় পাটি ও জাসদসহ ১১টি দলের মোট ৩৫ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১০ জন,গাইবান্ধা-২ (সদর) আসনে ৫ জন, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে ১১ জন,গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ) আসনে ৩ জন এবং গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দি্বতা করছেন।এর মধ্যে স্বতন্ত্র ১০ জন এবং ৪ জন নারী প্রার্থী রয়েছেন। গাইবান্ধা-১ ও গাইবান্ধা-২ আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই।

গাইবান্ধায় ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ৬৯৮ জন।এর মধ্যে পুরুষ ১০ লাখ ১১ হাজার ৫৬৮ জন,নারী ভোটার ১০ লাখ ৪১ হাজার ১০৯ জন এবং হিজড়া ২১ জন রয়েছেন। জেলার ৭ উপজেলার ৫টি আসনে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে ৬৪৬টি এবং ভোট কক্ষ ৪ হাজার ৪২৩টি। এসব ভোটকেন্দ্রে ভোটারদের ভোট গ্রহণের দায়িত্ব পালন করবেন ১৩ হাজার ৯১৫ জন প্রিসাইডিং,সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার। এছাড়া আনসার ও পুলিশ ভোটকেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

অপরদিকে বিজিবি,র‌্যাব এবং সেনাবাহিনী ষ্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করছেন।এছাড়াও সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা কাজ করবেন।রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এক টানা ভোটগ্রহণ চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category