শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

কৈখালীতে পোলের খাল জলমহলটি দখল মুক্ত করতে এলাকাবাসীর মানব বন্ধন ও সমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৯৬ Time View

শ্যামনগর উপজেলা প্রতিনিধিঃ

শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে জয়াখালী গ্রামে অবস্থিত পোলের খাল জলমহলটি দখল মুক্ত করতে পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সহযোগিতায় , সুন্দরবন ফাউন্ডেশন, লিডার্স ও কোষ্টাল ডিজাষ্টার হিউম্যানট্রেনিয়ান নেটওয়ার্ক এর বাস্তবায়নে এলাকারবাসীর পক্ষে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (৩০ জানুয়ারী) মঙ্গলবার সকাল ১১ টায় পোলের খালের পাড়ে উক্ত মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানব বন্ধন ও সমাবেশে আলহাজ্ব মোঃ সাকাত আলী গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মিডা কালীগঞ্জের নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র , মিশন মহিলা উন্নয়ন সংস্থার আব্দুল্ল্যাহ, ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সদস্যা রাবেয়া খাতুন, সীমান্ত প্রেস কাবের সভাপতি নূরুন্নবী ইসলাম ইমন, জয়াখালী গ্রামের আকতার হোসেন ,ইব্রাহিম তরফদার, আব্দুল কাদের, হালিমা বেগম, মরিয়ম বেগম, সাজিদা বেগম, জাহানারা খাতুন প্রমূ।

মানব বন্ধনে ভুক্তভোগীরা বলেন, জয়াখালী এলাকায় অবস্থিত পোলের খালটি দীর্ঘ বছর ধরে দখল করে শ্যামনগর উপজেলার কাশিমাড়ি এলাকার আলহাজ্ব মোঃ সমশের আলী ঢালীর ছেলে আলমগীর হোসেন নদী হতে লবন পানি উত্তোলন করে মৎস্য চাষ করে চলেছে। যার ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে এলাকার পানি নিষ্কাষন না হওয়ায় প্লাবিত হয়। লবন পানির কারনে বসত ভিটা , গাছ-গাছালি, মিষ্টি পানির পুকর, ধান্য ফসলসহ নানা ক্ষতি সাধন হয়ে আসছে। তাছাড়া মেইন রাস্তার পাশ দিয়ে সরকারী নিতীমালা অমান্য করে মৎস্য ঘের করার ফলে প্রতি বছর রাস্তা ধ্বংষে ঘেরের ভিতরে চলে যাচ্ছ। যার ফলে রাস্তার পার্শ্ব দিয়ে বিদ্যুতের পোল গুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে। যে কোন সময় বিদ্যুতের পোল ভেঙ্গে ক্ষতি সাধন হতে পারে। মানব বন্ধনে তারা আরও বলেন, পোলের খাল উদ্ধার ও খননের জন্য এলাকাবাসীর পক্ষে সাতক্ষীরা-৪ আসনের মাননীয় জতীয় সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মৎস্য কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তার পরেও আলমগীর হোসেন সংশ্লিষ্ট প্রশাসনকে ভুল তথ্য দিয়ে পোলের খাল বন্দোবস্ত নেওয়ার জন্য পায়তারা করছে। পোলের খাল ইজারা বন্দ, দখল মুক্ত ও খননের জন্য সাতক্ষীরা ৪ আসনের এম,পিসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবার গুলো। উক্ত মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুন্দরবন ফাউন্ডেশন সাতক্ষীরার নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category