
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে তিন কেজি গাঁজা ও ৩৫ পৃষ্ঠাবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ২ টার দিকে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মাদক কারবারি দুলাল হোসেন (৩২) এর নিজ বসতবাড়ি থেকে ৩ কেজি ২শ’ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
অপরদিকে ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে দুপুর সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী উপজেলার ছোট খাটামারী গ্রামের মাদক কারবারি আলম মিয়া (৩৮) এর বসতবাড়ি হতে ৩৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ফুলবাড়ী এবং ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত cনাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।