বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

এবছর ঢাবি ভর্তি পরীক্ষার ময়মনসিংহ কেন্দ্র নজরুল বিশ্ববিদ্যালয়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১০২ Time View

আনারুল ইসলাম,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ময়মনসিংহ বিভাগের কেন্দ্র হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক ও সিএসই বিভাগের অধ্যাপক ড.মো.মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,বিভাগীয় শহরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনের অংশ হিসেবে এ মাসে উপাচার্যদের নিয়ে মিটিং অনুষ্ঠিত হয়। পরবর্তীতে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে ঢাবি উপাচার্য কথা বলে নজরুল বিশ্ববিদ্যালয়কে ময়মনসিংহ বিভাগের কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়। মূলত শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা এবং ভোগান্তি কমাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্রীয়ভাবে পরীক্ষাগুলো বিভাগীয় শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোতে নিচ্ছে।

তিনি আরো জানান,বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক কাজগুলো সহজ করতে ইউনিট ভিত্তিক সমন্বয়ক টিম কাজ করে। বিশ্ববিদ্যালয়ের কোন কোন বিল্ডিং এ পরীক্ষা হবে,কে কোন দায়িত্ব পালন করবে,আসন বিন্যাস করা,স্থানীয় প্রশাসনকে জানানো সেগুলো সমন্বয়ক টিম দেখে। এরপর আমাদের টিমের উপস্থিতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নজরুল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড.উজ্জ্বল কুমার প্রধান বলেন,এখনো অনুষদ ভিত্তিক কমিটি বা সমন্বয়ক নির্ধারণ করে সেভাবে মিটিং হয় নি। তবে উপাচার্য মহোদয় এ বিষয়ে আলোচনা করেছেন। দ্রুতই হয়তো দায়িত্ব বণ্টন করে দেওয়া হবে। মোট ৮ টি অঞ্চলে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ( ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এক্ষেত্রে ঢাকা অঞ্চলের কেন্দ্র হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ময়মনসিংহ বিভাগের কেন্দ্র বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে।
ঢাকা ও নজরুল বিশ্ববিদ্যালয় ছাড়াও আরো ৬ টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে পরীক্ষা। বাকি কেন্দ্রগুলো হলো- রাজশাহী বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়,খুলনা বিশ্ববিদ্যালয়,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

আগামী ২৩ ফেব্রুয়ারী কলা,আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা,২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট, বিজ্ঞান ইউনিট ১ মার্চ এবং চারুকলা ইউনিটের পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) ৯ মার্চ অনুষ্ঠিত হবে। এদিকে গত ১৮ ডিসেম্বর (সোমবার) থেকে শুরু হয়েছে অনলাইনে আবেদন, আগামী ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে এ কার্যক্রম শেষ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category