বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের অনুমতি পেল তাজা খবর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ Time View

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি:- সময়ের সাথে তাল মিলিয়ে চলছে অনলাইন নিউজ পোর্টালগুলো। ইতোমধ্যে তার প্রমাণ রেখেছে পোর্টালগুলো প্রতিমুহূর্তে গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ করে। গণমাধ্যম শাখায় অন্যরকম চাহিদা সৃষ্টি করতে পেরে পাঠকের কাছেও হয়ে উঠেছে খুব গুরুত্বপূর্ণ। তার কারণও আছে। তারা তাদের মোবাইলে মুহূর্তেই পেয়ে যাচ্ছে দেশ-বিদেশের যাবতীয় খবর। তারই ধারাবাহিকতায় জোরালো দাবি ওঠে অনলাইন নিউজ পের্টাল নিবন্ধনের। ২০২০ সাল থেকে সরকার অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি পত্রিকাগুলোর অনলাইন ভার্সনের নিবন্ধনের অনুমতি দেওয়া শুরু করে। এ ধারাবাহিকতায় সর্বশেষ ১২ টি অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের অনুমোদন পেয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আরও ১২ টি অনলাইন নিউজ পোর্টাল প্রাথমিক নিবন্ধনের অনুমোদনের কথা জানানো হয়। নিবন্ধনের তালিকায় জায়গা করে নিয়েছে অনলাইন নিউজ পোর্টাল “তাজা খবর”। মুক্তি যুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয়”স্লোগানে সত্য, সঠিক তথ্য ও সৎ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে “তাজা খবর”।
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গণমাধ্যম জগতকে আরও বেশি আলোকিত করার মানসে ২০১৮ সালের ১৬ মার্চ আত্মপ্রকাশ করে “তাজা খবর”।
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দিনদিন পাঠকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে নিউজ পোর্টাল “তাজা খবর” । উন্নত চিন্তা আর দূরদর্শী পরিকল্পনা নিয়ে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে নিউজ পোর্টালটি। পথ চলার ৫ বছর পেরিয়ে ৬ বছরে পা দিয়েছে “তাজা খবর”। সর্বশেষ অনলাইন নিউজ পোর্টালটির সরকারী নিবন্ধন নতুন মাত্রা যুক্ত হলো। এছাড়া,দৈনিক এইদিন ডটকম,দেশের খবর ডটনেট, স্বাধীন আলো ডটকম, বাংলার চিঠি ডটকম,খুলনা টাইমস ডটকম,গিরিদর্পন ডটকম,দ্য পিপলস নিউজ টোয়েন্টিফোর,নারদবার্তা ডটকম,একাত্তর বাংলা ডটকম, নতুন কথা ডটনিউজ ও ডেইলি খবর টোয়েন্টিফোর ডটকম,অনলাইন পোর্টালগুলো নিবন্ধনের অনুমোদন পয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category