সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

ইউনিয়ন পর্যায়ে গণ-শুনানি-দলিত জনগোষ্ঠীর সরকারি পরিসেবা অন্তর্ভুক্তিকরণ সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ Time View

শেখ মাহতাব হোসেন :: বৃহস্পতিবার ১২ডিসেম্বার দুপুরে ডুমুরিয়া উপজেলার ৯নং সাহস ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে ইউনিয়ন পর্যায়ে গণ-শুনানি-দলিত জনগোষ্ঠীর সরকারি পরিসেবা অন্তর্ভুক্তিকরন দলিত ও অনগ্রসর জনগোষ্ঠী এবং সেবা প্রদানকারীদের মধ্যে সামাজিক জবাবদিহিতার শিক্ষণ যার মাধ্যমে দলিতদের উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহন এবং সমাজিক পরিসেবার আওতায় অন্তর্ভুক্ত করার জন্য জবাবদিহিতা এবং স্বচ্ছতা বৃদ্ধি করা।

বেসরকারী উন্নয়ন সংস্থা দলিত, ইসলামিক রিলিফ সুইডেন এর আর্থিক সহযোগিতায় স্থানীয় দলিত সংস্থা যশোর জেলার কেশবপুর উপজেলার ৫টি ইউনিয়ন, নড়াইল জেলার সদর উপজেলার ৫ টি ইউনিয়ন, বাগেরহাট, সাতক্ষীরা এবং খুলনা জেলার বসবাসরত দলিত ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর যুবক ও যুবতীদেরকে অধিকার সচেতন, নেতৃত্ব প্রদানে সক্ষমতা বৃদ্ধি, সামাজিক ও লিঙ্গ বৈষম্য প্রতিরোধ, বাল্য বিবাহহ্রাস, কমিউনিটি ও সেবাপ্রদানকারী সংস্থার মাঝে সম্পর্কের উন্নয়ন, শিক্ষা সহায়তা প্রদান করার লক্ষ্যে “রাইটস অব দলিত’স (আরআইডি)” প্রকল্পটি বাস্তবায়ন করছে।

এরই ধারাবাহিকতায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে গণ শুনানি (দলিত ও অনগ্রসর জনগোষ্ঠী এবং সেবা প্রদানকারীদের মধ্যে সামাজিক জবাবদিহিতার শিক্ষণ যার মাধ্যমে দলিতদের উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহন এবং সমাজিক পরিসেবার আওতায় অন্তর্ভুক্ত করার জন্য জবাবদিহিতা এবং স্বচ্ছতা বৃদ্ধি করা।

উক্ত ইউনিয়ন পর্যায়ে গণ-শুনানি সভার উদ্বোধনী ঘোষনা করবেন সাহস ইউনিয়ন পরিষদের সুযোগ্য প্যানেল চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম। গণ-শুনানি সভায় স্বাগত বক্তব্য প্রদান ও সভাপতিত্ব করেন উত্তম কুমার দাস, হেড অব প্রোগ্রাম (ইনচার্জ), দলিত, খুলনা।

গণ-শুনানি সভায় স্থানীয় দলিত যুব নেতৃবৃন্দ দলিত জনগোষ্ঠীর সমস্যাসমূহ উপর আলোচনা ও বাস্তবায়নের দাবি সমূহের উপর আলোচনা ও বাস্তবায়নের দাবি সমূহঃ রাস্তা নির্মান, নিরাপদ পানি, ভিজিডি, কাবিখা, নলকূপ, পয়ঃনিষ্কাশন। গণ-শুনানি সভাটি পরিচালনা করেন দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোসাঃ আনজুমান আরা। সভায় স্থানীয় পর্যায়ে সাহস ইউনিয়ন পরিষদের জনপ্রতিধি, প্রসাশনিক কর্মকর্তা, দলিত সংস্থার জেলা প্রকল্প কর্মকর্তা বিনয় কৃষ্ণ রানা, রিড প্রকল্পে ফিন্যান্স এন্ড এ্যাডমিন অফিসার প্রতাপ কুমার দাশ, সাহস ইউনিয়ন পরিষদের দলিত যুব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গনশুনানী কর্মসূচীতে উপস্থিত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা মেম্বারগণ ও ইউপি মেম্বারগণ দলিত জনগোষ্ঠীর দাবি, সমস্যাসমূহ মন দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে তাদের সুচিন্তিত মতামত ও আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category