বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাব সদস্যকে হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ অভিযান,অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দেশের মানুষের জীবনমান উন্নয়নের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে:পরিবেশমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন:অধ্যাপক ডা.মো.আনোয়ারুল হক এমপি সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল কসবা থানা পুলিশের অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য সহ আটক-৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ Time View

মোঃ মজিবর রহমান শেখ :: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বুজরুক বালুর চর নামক স্থান থেকে মাদকদ্রব্য সহ ৩ জন ব্যবসায়িকে আটক করে বিজিবি। সম্প্রতি গত ২ ডিসেম্বর সোমবার ৫০ বিজিবির অধীনস্থ বুজরুক বিওপির টহলদল তাদের দায়িত্বপুর্ন এলাকায় উল্লেখিত ৩ জনকে মাদকদ্রব্য ও ২টি মটরসইকেল সহ আটক করে বলে জানা যায়।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ঐ দিন দুপুরে বুজরুক বিওপির টহলদল দায়িত্বপুর্ন এলাকার সীমান্ত মেইন পিলার ৩৬২ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিপুর উপজেলার বুজরুক বালুর চর নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় ৭০ বোতল ফেনসিডিল ও ২টি মোটরসাইকেল সহ ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন — হরিপুর উপজেলার চৌরাঙ্গী বাজারের আমানুল্লাহর ছেলে মো: হোসেন আলী (৪২), হরিপুর উপজেলার বীরগর গ্রামের মো: সাইফুদ্দিনের ছেলে মো: এনামুল (৪০) ও হরিপুর উপজেলার পাহাড়গাঁও গ্রামের মো: জেনারুলের ছেলে মো: মনসুর আলী (৩৫)।

পরবর্তিতে আটককৃতদের মাদকদ্রব্য ও মটরসাইকেলসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category