মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাব সদস্যকে হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ অভিযান,অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দেশের মানুষের জীবনমান উন্নয়নের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে:পরিবেশমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দেন:প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন:অধ্যাপক ডা.মো.আনোয়ারুল হক এমপি সালথায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল কসবা থানা পুলিশের অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত

হাসপাতালের লেবার ওয়ার্ডে চলছে শিশু লাশের সাথে নৃশংসতা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৭ Time View

“হাসপাতালের লেবার ওয়ার্ডে চলছে শিশু লাশের সাথে নৃশংসতা আচরণ”১২ দিনের ব্যবধানে সুনামগঞ্জ সদর হাসপাতালে ডাস্টবিনে পাওয়াগেল আরও একটি নবজাতকের লাশ

কেএম শহীদুল ইসলাম,সুনামগঞ্জ:-‎মাত্র ১২ দিনের ব্যবধানে আবারও পাওয়া গেল সুনামগঞ্জ জেলা ২৫০ শয্যা সদর হাসপাতালের ডাস্টবিনের পাশে একটি ঔষধের কাটুনের ভিতর অজ্ঞাত নবজাতক শিশুর লাশ?হাসপাতালের লেবার ওয়ার্ডে নবজাতক শিশুর লাশের সাথে নৃশংসতা আচরণ যেন একটি রোল মডেল হয়ে দাড়িয়েছে। মাত্র ১২ দিনের ব্যবধানে আরও একটি লাশ ডাস্টবিনের পাশে দেখতে পান চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষেরা।কর্তৃপক্ষের উদাসীনতা এবং নিরবতা নিয়ে এবার প্রশ্ন উঠেছে।


গত ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ইং সকাল ৮
ঘটিকা মর্গের পাশে ডাস্টবিনের উপর পাওয়া যায় ১০/১১ মাসের একটি নবজাতক শিশুর মরদেহ। ১২ দিন যেতে না যেতেই আবারও ৭ মার্চ রোজ শনিবার ৩ টার দিকে আরও একটি নবজাতক শিশুর কাটুনের ভিতরে ভরা মৃতদেহ মিলেছে সুনামগঞ্জ হাসপাতালের ডাস্টবিনের পাশে।কয়েক দিন পরপর এমন চাঞ্চল্যকর ঘটনার ঘটে সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে এবং কর্তৃপক্ষ এর কোন ব্যবস্থা গ্রহনের করছেন না কেন?সেটাই সাধারণ মানুষের মধ্যে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।হাসপাতালে নবাজাতক শিশুর লাশের সাথে এমন নৃশংসতার পিছনে কারা রয়েছেন? তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন কেন নেওয়া হচ্ছে না?বার বার এমন ন্যাক্কার জনক ঘটনাকে কে-নইবা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেন হাসপাতাল কর্তৃপক্ষ?গাইনী ওয়ার্ডের দায়িত্বরত ডাক্তার এবং নার্স মিলেই এমন ন্যাক্কার জনক ঘটনার সাথে জড়িত রয়েছেন বলে ধারণা করছে সাধারন মানুষের মনে।


এই ব্যাপারে সদর হাসপাতালের দায়িত্ব থাকা প্রশাসনিক এক কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন,আমরা বিষয়টি শুনেছি এবং দেখেছি ১২ দিন আগেও এমন ঘটনা ঘটেছে আজকের একটি শিশুর লাশ পাওয়া গেছে বলে জানান তিনি। তিনি আরও বলেন,আমরা ২৬ ফেব্রুয়ারী একটি নবজাতক শিশুর মরাদেহ দাফনের ব্যবস্থা করেছি।আজকেও একটি শিশুর লাশ দাফন করার জন্য ব্যবস্থা করা হয়েছে।তত্বাবধায়ক স্যারকে জানানো হয়েছে সিসি ক্যামারার ফুটেজ দেখে জড়িতদের চিন্তিত করা করা হবে বলে জানান তিনি।

এই ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,সামাজিক যোগাযোগের মাধ্যমে জেনেছি কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষ আমাদের কোন কিছু জানাইনি,তারা আমাদের অবগত করলে কিংবা কোন লিখিত অভিযোগ পেলে আমরা আমাদের আইনগত ব্যবস্থা গ্রহন করবো বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category