বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বাহরাইনে ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত বাংলাদেশী প্রবাসী মহসিনের পরিবারের পাশে:এমপি সাঈদ আল নোমান সাংবাদিক জাহাঙ্গীর আলমের পিতার ইন্তেকাল হালিশহর বিস্ফোরণস্থল পরিদর্শন করলেন:সাঈদ আল নোমান সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন কারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সালথায় সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের কোরআন শরীফ বিতরণ হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে পানি চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে চেক বিতরণ অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে নৌ-পুলিশ সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে লিচুর সোনালি মুকুল সুনামগঞ্জ সদর হাসপাতালে ডাস্টবিনে উপরে দেখাগেল নবজাতক শিশুর মৃতদেহ

সুনামগঞ্জের হাওর গুলোতে পুরোদমে বাঁধের কাজ শুরু না হওয়াতে হাওর বাঁচাও আন্দোলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ Time View

সুনামগঞ্জের হাওর গুলোতে পুরোদমে বাঁধের কাজ শুরু না হওয়াতে হাওর বাঁচাও আন্দোলন

কামাল পাশা,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:-সুনামগঞ্জের বিভিন্ন হাওরে গেলবছরের ৩০ নভেম্বর পিআইসি গঠন এবং ১৫ই ডিসেম্বর বাধেঁর কাজ শুরু করে আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে সকল বাধেঁর কাজ সম্পন্ন করার কথা থাকলে ও গত ২০দিনে ও হাওরগুলোতে পুরোপুরি বাধেঁর কাজ শুরু না করায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৬/০১/২৬) দুপুরে উদ্বিগ্ন কৃষকদের স্বার্থে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বিজন সেন রায়।তিনি বলেন,এই জেলার মানুষের জীবন জীবিকার একমাত্র অবলম্বন বোরো জমির ফসল।সরকার প্রতিবছর জেলার ফসল রক্ষাঁর জন্য শতকোটি টাকার উপরে বরাদ্দ দিয়ে থাকেন। কিন্ত সরকারের নীতিমালা অনুযায়ী বিভিন্ন হাওরে ৩০ নভেম্বর পিআইসি গঠন এবং ১৫ই ডিসেম্বর বাধেঁর কাজের উদ্বোধন করে এবং আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে সকল বাধেঁর কাজ শেষ করার কথা রয়েছে।

কিন্ত র্দূভাগ্যেজনক হলেও সত্যি কাজের উদ্বোধনের ২০ দিন পেরিয়ে গেলেও নিয়ম রক্ষার পিআইসির অনুমোদন দেয়া হয়েছে কিন্তু বাস্তবে এখনো বিভিন্ন উপজেলায় পিআইসি গঠনের কাজ পুরোপুরি শেষ না হওয়াতে ওয়ার্ক অর্ডার দিতে বিলম্ব হচ্ছে।জেলার দিরাই,শাল্লা,ধর্মপাশা,মধ্যনগর,জামালগঞ্জ,তাহিরপুর ও শান্তিগঞ্জসহ বিভিন্ন উপজেলায় অধিকাংশ পিআইসি গঠনের প্রক্রিয়া শেষ না হওয়াতে বাঁধের কাজ শুরু হয়নি।নির্ধারিত আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্য সিকিভাগ বাঁধের কাজ বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম থাকায় এবারো কৃষকদের সোনালী ফসল রক্ষা করা কঠিন হয়ে পরবে বলে মনে করেন নেতৃবৃন্দরা।তারা মনে করছেন কাবিটা মনিটরিং কমিটি ও পানি উন্নয়ন বোর্ড বলছে বরাদ্দ আছে,পিআইসি আছে,প্রকল্প ও আছে কিন্ত বাস্তবে হাওরে এখনো দৃশ্যমান বাঁধের কাজ শুরু হয়নি।

এই জেলায় দু”লাখ কৃষকের ফলানো ধান কেবল হাওরের নয় দেশের খাদ্য নিরাপত্তার চালিকাশক্তি। কিন্ত পিআইসি গঠনে একটা সিন্ডিকেট জড়িত থাকায় কমিটি গঠনে বিলম্ব এবং অনিয়ম র্দূনীতি থাকায় বাঁধের কাজে গাফলতি রয়েছে বলে মনে করছেন সংগঠনের নেতৃবৃন্দরা।অসময়ে তড়িঘড়ি করে বাঁধের কাজ শুরু করলে টেকসই বাঁধ নির্মাণ হবে না ফলে অল্প বৃষ্টিপাতে অকাল বন্যায় কৃষকদের কষ্টার্জিত সোনালী ফসল তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড এবং স্ব স্ব উপজেলায় সহকারী প্রকৌশলী(এসও)যারা রয়েছেন তারা সিন্ডিকেটের সাথে মিলে পিআইসি গঠনে অনিয়ম র্দূনীতির গন্ধ থাকায় কমিটির গঠন ও কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে।এই লুকোচুরি খেলা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে জেলার সকল হাওরে বাঁেধর কাজ শুরু করে সময়সীমার মধ্যে কাজ শেস করতে সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এডভোকেট স্বপন কুমার দাস রায়,সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন তালুকদার,যুগ্ম সাধারন সম্পাদক এড. খলিল রহমান,একে কুদরত পাশা,দপ্তর সম্পাদক আনোয়ারুল হক,সদস্য ইসমাইল মিয়া,ও জেলা কমিটির সহ সভাপতি আলী নুর।

এ সময় বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি মোঃ বুরহান উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category